Logo
Logo
×

Advertisement

বিনোদন

কবে আসছে ‘চক্র ২’, জানালেন ভিকি জাহেদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

কবে আসছে ‘চক্র ২’, জানালেন ভিকি জাহেদ

Advertisement

প্রায় ১৬ বছর আগে ময়মনসিংহে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা অবলম্বনে ‘চক্র’ নামের ওয়েব সিরিজ নির্মাণ করেছিলেন পরিচালক ভিকি জাহেদ। একটি পরিবারের ৯ সদস্যের রেললাইনে আত্মাহুতি দেওয়ার কাহিনী ওটিটিতে দর্শকদের নজর কেড়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ‘চক্র’ টিম কেক কেটে সিরিজটির সাকসেস পার্টি করে। আর সেখানেই ‘চক্র’ সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেন ভিকি জাহেদ।

তিনি বলেন, ‘পরিকল্পনা রয়েছে ২০২৫ সালের মার্চ-এপ্রিল নাগাদ দর্শকদের ‘চক্র ২’ দেয়ার। যেটি সাত পর্বের সিরিজ হিসেবে আসবে। ‘সিজন ২’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে এবং গল্পটা যেখানে রয়েছে সেখান থেকে নতুন সিজন আসবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। কারণ প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে। এখন ‍শুধু নির্মাণের অপেক্ষা।’

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রচারিত ‘চক্র’ সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলী প্রমুখ।

Advertisement

ভিকি জাহেদ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম