Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘সালমান ও তার পরিবারের জন্যই শাহরুখ খান হতে পেরেছি’

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম

‘সালমান ও তার পরিবারের জন্যই শাহরুখ খান হতে পেরেছি’

Advertisement

একজন ‘বলিউড কিং’, অন্যজন ‘বলিউড ভাইজান’। দুই খানের মধ্যে শীতল লড়াই যেমন আছে, তেমনি আছে গভীর বন্ধুত্বও। সেই বন্ধুত্ব যেন রূপ নিয়েছে ভ্রাতৃত্বে। দুই খানের একে অন্যকে নিয়ে মন্তব্য তারই প্রমাণ।

২০১৮ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খান বলেছিলেন, সালমান খান ও তার পরিবারের জন্যই তিনি এত বড় তারকা হতে পেরেছেন। সালমান খানের গেম শো ‘দাশ কা দম’-এর সিজন থ্রির চূড়ান্ত পর্বে তিনি তার সাফল্যের নেপথ্যের গল্প বলেন। সালমানের বাবা প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের প্রতি কৃতজ্ঞতা জানান।

শাহরুখ খান বলেন, যখন প্রথম মুম্বাইয়ে আসি, অভিনেতা হিসেবে দিনগুলো ছিল সংগ্রামের। আমি সালমানের বাড়িতে খেতাম। তখন সেলিম খানজি আমাকে অনেক সাহায্য করেছিলেন। তাদের জন্যই আজ আমি শাহরুখ খান হতে পেরেছি।

জনপ্রিয় এ তারকা আরও বলেন, আমি এই শোতে এসেছি শুধু সালমানের কারণে। সে আমাকে যেখানে যেতে বলবে, সেখানেই যাব।

সালমান খানের এ শোতে শাহরুখ খান ছাড়াও জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি আছেন। তারা ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয়ের স্মৃতি বর্ণনা করেন। 

Advertisement

সালমান খান শাহরুখ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম