Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রকাশ হলো আবুল হায়াতের আত্মজীবনী

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২:৩৭ এএম

প্রকাশ হলো আবুল হায়াতের আত্মজীবনী

Advertisement

অবশেষে প্রকাশ হলো বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক আয়োজনের মধ্য দিয়ে এর মোড়ক উন্মোচিত হয়। বইটি লিখেছেন অভিনেতা নিজেই। দশ বছর বয়স থেকেই মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন আবুল হায়াত। 

এরপর মঞ্চ, রেডিও, টিভি, সিনেমা, বিজ্ঞাপন-সব মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন এ অভিনেতা ও নির্দেশক। অভিনয়ের পাশাপাশি লিখেছেন অনেক নাটক, পরিচালনাও করেছেন। শিল্পের প্রতি ভালোবাসার কারণে ছেড়ে দিয়েছেন চাকরি। 

জীবনের এ দীর্ঘ শৈল্পিক পথ পাড়ি দেওয়ার গল্পগুলো আবুল হায়াত এক করেছেন আত্মজীবনীতে। আবুল হায়াত বলেন, ‘জন্ম থেকে এ পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।’

Advertisement

আবুল হায়াত আত্মজীবনী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম