Logo
Logo
×

Advertisement

বিনোদন

সংসার ভাঙছে প্রিয়াংকার জার, যা বললেন সোফি টার্নার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

সংসার ভাঙছে প্রিয়াংকার জার, যা বললেন সোফি টার্নার

Advertisement

হলিউড অভিনেত্রী সোফি টার্নার ও জো জোনাসের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে খুদেবার্তায়। সেই থেকে তাদের প্রেম। এরপর ২০১৯ সালে বিয়ে করেন তারা। তাদের রয়েছে দুটি সন্তান। প্রথম সন্তান উইলার জন্ম ২০২০ সালে এবং ডেলফাইন জন্ম নেয় ২০২২ সালে। অনেক দিন ধরে তাদের মাঝে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ এগোচ্ছে। 

জো জোনাস ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিচ্ছেদের আবেদন করেন। এরপর সোফি জোনাসের বাড়ি ছেড়ে যুক্তরাজ্যের লন্ডনে ফিরে যান। তিনি বলেন, ‘আমি লন্ডনে ফিরে খুব ভালো আছি। ওখানে মনে হচ্ছিল জীবনটা স্থবির হয়ে পড়েছিল। ইংল্যান্ডে না ফেরা পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না।’

এবার স্বামী জো জোনাসের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন হলিউড তারকা সোফি টার্নার। সংসার ভাঙার এ ঘটনাকে তিনি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। হার্পারস বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ‘গেম অব থ্রোনস’ তারকা বলেছেন, ‘একটি আইনগত প্রক্রিয়ার মধ্যে আছি বলে বেশি কিছু বলতে পারছি না। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক। সম্পর্কটা বেশ ছিল আমাদের।’

এদিকে নতুন সিনেমার কাজ শুরু করেছেন সোফি টার্নার। সম্প্রতি আইটিভির থ্রিলার ‘জোয়ান’-এ অভিনয় করেছেন তিনি। আগামী বছর সাইকোলজিক্যাল থ্রিলার ‘ট্রাস্ট’-এ কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। সোফি বলেন, এই ছবিটি তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। নিজের অনুভূতি প্রকাশ করতে বেশ সহায়তা করেছে কাজটি।

উল্লেখ্য, হলিউড অভিনেত্রী সোফি টার্নার হচ্ছে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার জা। সোফির সদ্য সাবেক স্বামী জো জোনাস হচ্ছেন প্রিয়াংকার স্বামী নিক জোনাসের ভাই। সোফি জানিয়েছেন, এখন তিনি বন্ধু ও পরিবারের সদস্যদের কাছাকাছি থাকতে চান। দীর্ঘ ছয় বছর বিদেশে থাকার পর তিনি এখন অন্যরকম আনন্দময় এক জীবনের কথা ভাবছেন।

Advertisement

হলিউড অভিনেত্রী সোফি টার্নার জো জোনাস

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম