Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমি কখনই মা হতে চাইনি: রাধিকা আপ্তে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

আমি কখনই মা হতে চাইনি: রাধিকা আপ্তে

Advertisement

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মা হতে চলেছেন। ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন তিনি। এরপর জানা যায়, আইনিভাবে বিয়ে সারেন এ যুগল। 

করণ কান্ধারি পরিচালিত 'সিস্টার মিডনাইট' ছবিটির প্রিমিয়ার উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা আপ্তে। গত অক্টোবরে লন্ডনের সেই চলচ্চিত্র উৎসবে তার বেবি বাম্প নজরে আসতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। 

পরে উৎসবে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন নেন রাধিকা আপ্তে। কিন্তু নিজের মা হওয়ার প্রসঙ্গে সেদিন একটি শব্দও তিনি লেখেননি। এমনকি খবর জানাজানি হওয়ার পরও কোনো কথা বলেননি এ অভিনেত্রী।

তবে এবার নিজের অন্তঃসত্ত্বা নিয়ে মুখ খুললেন রাধিকা। অন্য তারকাদের তুলনায় একটু আলাদাই এ অভিনেত্রী। তাই জীবনের নতুন সুখবরটির প্রসঙ্গে বলতে গিয়ে সোজা বলে ফেললেন— আমি কোনো দিনই সন্তানের মা হতে চাইনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে খানিক মজার সুরেই রাধিকা বলেন, তিনি এবং তার স্বামী কোনো দিনই সন্তান চাননি তাদের জীবনে। অভিনেত্রী বলেন, বাচ্চাদের পোশাক কীভাবে পরাতে হয়, পরিবর্তন করতে হয়; সেটুকু পর্যন্ত জানি না আমরা। তিনি আরও বলেন, লন্ডনের ওই চলচ্চিত্র উৎসবে হাজির না হলে তার মা হতে যাওয়ার খবর হয়তো জানাজানি হতো না। কারণ তা নিয়ে জানাজানি হোক, এমন কোনো ইচ্ছাও ছিল না তার।

অভিনেত্রী বলেন, ‘প্রথম যেদিন জানতে পারলাম পেটে সন্তান, বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিলাম। মানতেই চাইছিলাম না। ভাবছিলাম, কীভাবে হলো। যাই হোক, সন্তান নেওয়াটা কোনো দিনই আমার পরিকল্পনার মধ্যে ছিল না। রাধিকা বলেন, মা হওয়ার যে এই পথ চলাটা তা কিন্তু মোটেই দারুণ আনন্দদায়ক নয়, অন্তত আমার কাছে। যথেষ্ট কঠিন ও কষ্টের।

Advertisement

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সংগীতশিল্পী সুরকার বেনেডিক্ট টেলর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম