Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সাইফের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়ে কারিনা লিখলেন ‘স্বপ্ন দেখার সাহস’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

সাইফের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়ে কারিনা লিখলেন ‘স্বপ্ন দেখার সাহস’

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের স্বীকার হয়েছেন। ভক্ত-অনুরাগীদের সঙ্গে সেলফি তুলতে অস্বীকার করায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এ অভিনেত্রী। 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে— বিমানবন্দরে এক নারী ভক্ত একটি সেলফি তোলার আবেদন করেন কারিনার কাছে। তিনি সেলফি তুলতে অস্বীকার করেন। এ ঘটনা নিয়ে নেটিজেনরা তাকে ট্রল করতে শুরু করেছেন। 

সম্প্রতি স্বামী সাইফ আলী খান ও কারিনা তাদের দুই সন্তান তৈমুর ও জেহের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন। বিমানবন্দরে তাকে স্টাইলিশ পোশাকে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, যখন কারিনা সাইফের সঙ্গে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন, এ সময় এক নারী ভক্ত সেলফির জন্য আবেদন করেন। কিন্তু কারিনা স্পষ্টভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 

অভিনেত্রীর এমন  আচরণে নেটিজেনরা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেননি। এক নেটিজেন মন্তব্য করে বলেছেন—তিনি কি সত্যিই একজন ভক্তকে প্রত্যাখ্যান করেছিলেন, যিনি ছবি তুলতে চেয়েছিলেন? অপর এক ভক্ত লিখেছেন— মেয়েটি একটি ছবি ক্লিক করতে চেয়েছিল, কিন্তু কারিনা রাজি হননি।

এ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই তার বিরুদ্ধে মন্তব্য করেছেন। কিছু ভক্ত কারিনার প্রতি সহানুভূতি জানালেও, বেশিরভাগ মন্তব্যেই তাকে ট্রল করা হয়েছে।

এদিকে সম্প্রতি কারিনা সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে কারিনা ও সাইফ একে অপরকে চুম্বন করছেন। এই রোমান্টিক ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন— আমার প্রেম#2024-এর সঙ্গে দীপাবলি সূর্যাস্ত। তিনি আরও লিখেছেন— স্বপ্ন দেখার সাহস… সামনে তাকান… আপনার মন ও হৃদয়ের যত্ন নিন… আলো অনুভব করুন… শুভ দীপাবলি বন্ধুরা #2024।”

বর্তমানে সাইফ আলী খান ‘দেবরা: পার্ট 1’-এ একটি খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। এটিই তার প্রথম দক্ষিণী ছবি । ছবিটি এখনও সিনেমা হলে ভাল পারফর্ম করছে। অন্যদিকে, কারিনা (Kareena Kapoor) রোহিত শেঠির ‘সিংগাম এগেইন’-এ অভিনয় করছেন। এই ছবিতে কারিনার চরিত্রটি বাজিরাও সিংহম (অজয় দেবগন) এর পাওয়ার হাউস হিসাবে পরিচিত।

Advertisement

বলিউড কারিনা কাপুর সাইফ আলী খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম