Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভোটে জিতেই ওরিকে যে বার্তা দিলেন ট্রাম্প

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

ভোটে জিতেই ওরিকে যে বার্তা দিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

Advertisement

ওরি যে যুক্তরাষ্ট্রের নাগরিক, কে তা জানত? বুধবার ডোনাল্ড ট্রাম্প জিততেই নেটদুনিয়ায় নিজের নাগরিকত্ব ফাঁস করলেন বলিউড সেলিব্রেটিদের ‘মধ্যমণি’। ডোনাল্ড ট্রাম্প জেতায় ওরির উচ্ছ্বাস যেন আর বাঁধ মানছে না! 

মার্কিন নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার পরই সামাজিক মাধ্যমে গুচ্ছখানেক ছবি শেয়ার করেছেন ওরি। সেখানেই দেখা গেল, ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের লাইভ ভিডিও। ‘আমার প্রেসিডেন্ট’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার। পালটা বার্তাও পেলেন ট্রাম্পের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে। 

কখনও ব্যালট পেপার হাতে ধরে আবার কখনও বা ডোনাল্ড ট্রাম্পের ছবি শেয়ার করেছেন ওরহান আত্রামানি। ট্রাম্প সমর্থক হিসেবে তার নাম লেখা একটি টি শার্টও পরেছিলেন তিনি। এখানেই শেষ নয়! ট্রাম্পকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাতা’ বলেও সম্বোধন করেছেন ওরি। 

প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে যে ওরির একেবারেই পছন্দ ছিল না, মঙ্গলবার সামাজিক মাধ্যমে সেটা চাঁচাছোলাভাবে জানিয়ে দিয়েছিলেন ইনফ্লুয়েন্সার। এক ইনস্টাগ্রাম পেজে কমলা হ্যারিসের ভিডিওতে বমির ইমোজি পোস্ট করেন ওরি। 

কমেন্ট বক্সে লেখেন, ‘যে ট্রাম্পের সমর্থক নয়, সে আমেরিকাকেও ভালোবাসেন না!’ সেখান থেকেই ফলত পরিষ্কার হয়ে যায় যে ট্রাম্পেরই সমর্থক বলিউডের ওরি। 

বুধবার মার্কিন মসনদ ফের একবার ট্রাম্পের দখলে যেতেই সে কী উচ্ছ্বাস ওরহান আত্রামানির। যদিও মার্কিন প্রেসিডেন্টের তরফে কী বার্তা এসেছে, তার পুরোটা ফাঁস করেননি ওরি।

Advertisement

বলিউড ওরহান আত্রামানি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্প ট্রাম্প

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম