Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কঠিন রোগে ভুগছেন ‘দঙ্গল কন্যা’ খ্যাত অভিনেত্রী ফাতিমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

কঠিন রোগে ভুগছেন ‘দঙ্গল কন্যা’ খ্যাত অভিনেত্রী ফাতিমা

ছবি: সংগৃহীত

Advertisement

কঠিন রোগে আক্রান্ত ‘দঙ্গল কন্যা’ খ্যাত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। সম্প্রতি নিজেই নিজের এই ব্যাধি নিয়ে মুখ খুলেছেন ফাতিমা। মৃগী রোগে ভুগছেন এই অভিনেত্রী! ফাতিমা জানিয়েছেন, এই রোগের বিষয়ে শুরুতে কাউকে বলেননি। এই অসুখ নিয়ে কি কী সমস্যার মুখে পড়তে হচ্ছে তাকে, তা জানালেন।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে ফাতিমা বলেছেন, আমির খানের দাঙ্গল-এর শুটিংয়ের সময় আমার প্রথম মৃগী রোগটি ধরা পড়ে। আমি এটাকে কিছুতেই মানতে পারছিলাম না। এমনকি স্বীকার করতেই রাজি ছিলাম না যে আমার এমন স্নায়বিক ব্যাধি রয়েছে। যে কারণে আমি ওষুধও খাইনি।

ফাতিমা বলেন, খুব ভয়ে ছিলাম যদি লোকজনের সামনে খিঁচুনি শুরু হয়, যেটা কিনা এই রোগের অন্যতম একটা লক্ষ্মণ। মৃগী রোগীদের অনেক কলঙ্কের ভাগীদার হতে হয়, লোকেরা মনে করে আপনি হয়ত মাদকাসক্ত, মনোযোগ পেতে চাইছেন, অথবা ভোগ করছেন। অনেকেই এই রোগে আক্রান্তদের এড়িয়ে যেতে চান।

তিনি আরও বলেন, বেশিরভাগ মানুষই মৃগীরোগ সম্পর্কে ভালোভাবে জানেন না। এটা কীভাবে মোকাবিলা করতে হয়, সেকথা জানেন না। লোকজনের এটা সম্পর্কে জ্ঞানের সত্যিই অভাব রয়েছে। 

মৃগী রোগীদের খিঁচুনি ঠিক কেমন হয়, তা ব্যাখ্যা করে ফাতিমা বলেন, খিঁচুনির পরে মৃগীরোগীরা প্রায়শই ট্রমা অনুভব করেন। 

কথা প্রসঙ্গে নিজের কথা টেনে ফাতিমা বলেন, যেহেতু আমি ঠিকমতো ওষুধ খেতাম না, তাই আমার বেশিই খিঁচুনি হবে সেটাই স্বাভাবিক। আমি ওষুধ খেতেই চাইনি। আমি শুধু লোকজনের সঙ্গেই যুদ্ধ করছিলাম না, ওষুধের সঙ্গেও যুদ্ধ করেছি। আমি ভেবেছিলাম স্বাভাবিক জীবনযাপনের জন্য আমার এগুলোর দরকার নেই।

Advertisement

বলিউড ফাতিমা সানা শেখ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম