Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমার মতো হতে যেও না, হুঁশিয়ারি সালমানের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

আমার মতো হতে যেও না, হুঁশিয়ারি সালমানের

Advertisement

বলিউড অভিনেতা সালমান খান শুধু অভিনয়ই নয়, ব্যক্তিগত জীবনের কারণেও বারবার শিরোনামে এসেছেন। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থেকেছেন ভাইজান। একাধিক প্রেম হলেও, এখনো বিয়ে করেননি সালমান। যদিও ভক্ত-অনুরাগীরা এখনো আশা ছাড়েননি। তাদের আশা, ভাইজান ঠিক একদিন বিয়ে করবেন। যদিও সালমানের প্রেমিকার তালিকা লম্বা হলেও বিয়েতে নৈব নৈব চ। তাই সালমান চান না বোন অর্পিতা খানের স্বামী আয়ুষও তার পথ অনুসরণ করুক। 

কিন্তু এসবে ভুল করলেও তা প্রকাশ্যে স্বীকার করার ক্ষমতা রাখেন সালমান। কখনো সাক্ষাৎকারে, আবার কখনো ‘বিগ বস’-এর মঞ্চে নিজেকে নিয়ে মুখ খোলেন এ অভিনেতা। তবে হাজার ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও তার ভক্ত-অনুরাগীর সংখ্যা মোটেই কম নয়। বলিউডের ভাইজান তিনি। তাই তার মতো হয়ে উঠতে চান বহু ভক্ত-অনুরাগী। এমনকি সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও নাকি বেশ কিছু ক্ষেত্রে তার মতো হতে চান। সালমানই নাকি তার অনুপ্রেরণা। কিন্তু বিষয়টি মোটেই পছন্দ নয় ভাইজানের। তাই আয়ুষকে স্পষ্ট বলে দিয়েছেন— তার মতো হয়ে ওঠার কোনো প্রয়োজন নেই।

এদিকে সালমানের ভগ্নিপতি আয়ুষের প্রথম ছবি ‘লাভরাত্রি’। এ ছবির প্রচারের সময় আয়ুষকে প্রশ্ন করা হয়েছিল— সালমানের কোন গুণগুলো তিনি নিজের জীবনে অনুসরণ করতে চান? আয়ুষের সঙ্গে সেদিন ছিলেন সালমানও। তিনিই ভগ্নিপতির হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেন। সালমান বলেছিলেন— আমার গুণগুলো ও যত এড়িয়ে চলবে, তত ওর জন্য ভালো। আমার বোনের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে।

সেই জন্য সালমান আগেই আয়ুষকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন— তার গুণ অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। তবে আয়ুষ জানিয়েছেন— তিনি সালমানকেই গুরু মেনেছেন। সালমানই তার কাছে ‘দ্রোণাচার্য’। 


Advertisement

বলিউড অভিনেতা সালমান খান ভাইজান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম