Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিশেষ দিনেও ব্যস্ত থাকবেন মিম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম

বিশেষ দিনেও ব্যস্ত থাকবেন মিম

Advertisement

ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। কাজ করেছেন ঢাকা ও কলকাতা-দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। বর্তমানে সিনেমার কাজ কম। তবু এই নায়িকার ব্যস্ততার কমতি নেই। আগামীকাল রোববার তার জন্মদিন। এ দিনেও পেশাগত কাজ নিয়ে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন। এদিন বিকালে একটি প্রতিষ্ঠানের প্রমোশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। 

আজ শনিবার মিম একটি প্রতিষ্ঠানের ফটোশুটে অংশগ্রহণ করেছেন। তিনি দেশের সর্বাধিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। জন্মদিনে তিনি কাজের বাইরে পারিবারিক আবহে কাটাবেন বলে জানিয়েছেন। 

মিম বলেন, ‘জন্মদিন আসার আগে থেকেই একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। আমার প্রিয় কিছু মানুষ আছেন যারা আমার এ দিনটিকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করেন, আমাকে সারপ্রাইজ দেন। সেক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা মা আর সনি (স্বামী)। এছাড়াও আমার ভক্তরাতো রয়েছেই। তো দেখা যায় যে, নানান ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহূর্ত সামনে চলে আসে, আমি বিস্মিত হই, আনন্দিত হই, মুহূর্তগুলো হয়ে উঠে স্মরণীয়। ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সব সময় আমাকে আগলে রাখে, তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছেন, আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। জন্মদিনে এই কামনা- আমি যেন ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে পারি।’

Advertisement

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম