Logo
Logo
×

Advertisement

বিনোদন

এমন সংস্কৃতি চাই না: বেবী নাজনীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

এমন সংস্কৃতি চাই না: বেবী নাজনীন

Advertisement

সংগীতশিল্পী বেবী নাজনীন আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নেমেই কথা বলেন, উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে।

বেবি নাজনীন শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহত সব শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আশাবাদী বলেও জানান।

যাবতীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান এই দেশ বরেণ্য সঙ্গীত তারকা। এ সময় সংবাদকর্মীদের অনুরোধে তার জনপ্রিয় গান, ‘কাল সারা রাত’ গানের দুইটি লাইন গেয়ে শোনান তিনি।

বিমান বন্দরে বেবী নাজনীন জানান, দীর্ঘদিন পরে দেশে আসার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। শিল্পী হিসেবে আমি আবারও দর্শকের সামনে ফিরব। দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। জুলাই আন্দোলনের শিক্ষার্থী-জনতার ত্যাগের কারণে দেশে ফিরেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরে আমরা নতুন পথে এগিয়ে যাব। আমাদের শিল্পীদের দীর্ঘদিন ধরে দলীয় মোড়কে আটকে রাখা হয়েছে। আমি এটা চাই না। শিল্পীরা দলমতের ঊর্ধ্বে থাকবেন, তারা সবার। বিশেষ কোনো দলের সমর্থক বলেই তাকে এড়িয়ে চলতে হবে, এমন সংস্কৃতি আমি চাই না। সঙ্গীতাঙ্গন ঢেলে সাজানোর কাজ করতে চাই। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের সামনে নতুন বাংলাদেশ তৈরি হবে।

দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রিয় এই সংগীতশিল্পী। গত জুন মাসে বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে।

 

 

Advertisement

গান বেবী নাজনীন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম