Logo
Logo
×

Advertisement

বিনোদন

কারিনাকে বিয়ে করায় অভিনেতাকে হত্যার হুমকি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

কারিনাকে বিয়ে করায় অভিনেতাকে হত্যার হুমকি

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করায় অভিনেতা সাইফ আলি খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর। পতৌদি পরিবারের নবাবের সঙ্গে হিন্দু কাপুর পরিবারের মেয়ের বিয়ের খবর শুনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

সেই ঘটনা নিজেই জানালেন বলিউডের নবাব সাইফ আলি খান। কারিনার বাবা রনধীর কাপুরের কাছে অজ্ঞাত পরিচয় কেউ খুনের হুমকি দেওয়া চিঠি পাঠিয়েছিলেন। সেখানে লেখা ছিল- ‘এই বিয়ে হলে পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং সাইফ-কারিনার বিয়ের ভেন্যুতেও হামলা চালানো হবে।’

সাইফ আলি জানান, ষাটের দশকে যখন তার বাবা-মা মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুর ভিনধর্মী বিয়ে করেছিলেন, তখনও এরকম ঘটনা ঘটেছিল। 

অভিনেতা বলেন, ‘আমরা বিয়ে করি, কিছু মানুষ আসলে সেটা ভালোভাবে নেয়নি। আমার শ্বশুরের কাছে একাধিক হুমকিবার্তা এসেছিল। বলা হয়েছিল, আমাদের বিয়ের ভেন্যু নাকি বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে। নয়তো পরিবারের কারও ক্ষতি করা হবে। তবে এসবে ভয় পাইনি আমি। কারণ হুমকি দেওয়া আর সেটাকে কাজ করে দেখানোর মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটা জানতাম।’

শর্মিলা ঠাকুর নিজেও একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, মনসুর আলি খান পতৌদির সঙ্গে তার বিয়ের সময়ে কলকাতার বাড়িতে টেলিগ্রামে হুমকিবার্তা পাঠিয়ে বলা হয়েছিল- ‘এরপর গুলি কথা বলবে…।’

Advertisement

সাইফ আলি কারিনা কাপুর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম