Logo
Logo
×

Advertisement

বিনোদন

২৫ কেক কেটে জন্মদিন উদযাপন মিমের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

২৫ কেক কেটে জন্মদিন উদযাপন মিমের

বিদ্যা সিনহা মিম

Advertisement

জীবনের ৩১ বসন্ত পার করে ৩২-এ পা দিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রোববার (১০ নভেম্বর) ছিল তার জন্মদিন। এদিন প্রায় ২৫টি কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেছেন তিনি।

গণমাধ্যমকে মিম জানিয়েছেন, জন্মদিনের প্রথম প্রহর থেকেই পরিবার, ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

এসময় এই অভিনেত্রী বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহর থেকেই একাধিক কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে। বিকেল অব্দি ২৫টির মতো কেক কাটলাম।’

প্রসঙ্গত, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে পদার্পণ করেন মিম। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার।

প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু’র ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। সাম্প্রতিক সময়ে ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’-এ দেখা গেছে তাকে।

Advertisement

বিদ্যা সিনহা মিম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম