Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দীপিকার অপেক্ষায় দিন গুনছেন কারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

দীপিকার অপেক্ষায় দিন গুনছেন কারা

Advertisement

মেয়েকে চোখের আড়াল করছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একমুহূর্তও নাকি মেয়েকে কাছ ছাড়া করেন না তিনি। ন্যানির ভরসায় মেয়েকে রেখে নিজের কাজে মন দেওয়ার কোনো পরিকল্পনাও নেই তার। এখন নিজের মেয়েকেই আগলে রাখা লক্ষ্য তার। এদিকে দীপিকা পাড়ুকোনের জন্য হাঁ পিত্যেশ করে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির কলাকুশলীসহ নির্মাতাকে।

কারণ বক্স অফিসে কল্কি ছবিটি বিশেষ সাড়া ফেলেছিল। ছবির শেষ অংশ বলা হয়েছিল— এর সিক্যুয়েল হবে। সেই ছবিতে দরকার দীপিকা পাড়ুকোনকে। তার অভিনীত চরিত্র এ ছবিতে গুরুত্বপূর্ণ। তাই দীপিকাকে ছাড়া পরবর্তী পর্বের ছবি শুটিং করা সম্ভব নয়। যদিও অভিনেত্রী জানিয়েছিলেন, প্রয়োজনে তার চরিত্রটি বাদ দিয়েই কাজ শুরু হোক। কারণ তিনি এখন ব্যস্ত মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে নিয়ে। এক মিনিটও ন্যানির হাতে ছাড়তে রাজি নন এ অভিনেত্রী। নিজেই মেয়ের দেখভাল করছেন দীপিকা। তবে তাকে ছাড়া ছবির কাজ সম্পূর্ণ হবে না বলেও জানিয়েছেন ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির নির্মাতারা। তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সংবাদমাধ্যম সূত্রে এমনটি জানা গেছে বলিপাড়ার একটি সূত্র।

সূত্র আরও জানা গেছে, দীপিকাকে ছাড়া প্রযোজক কাজ করবেন না। যত সময়ই লাগুক, তারা অপেক্ষা করতে প্রস্তুত। সিক্যুয়েলের কিছু অংশ ইতোমধ্যে শুটিং হয়ে গেছে। বাকিটা শুট করার জন্য ওরা অপেক্ষা করবে। কোনোভাবেই দীপিকাকে ছাড়া এ ছবি ভাবা যায় না। এ ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান প্রমুখ।

Advertisement

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম