Logo
Logo
×

Advertisement

বিনোদন

গোপনে কলকাতা যাওয়া শুভ কবে দেশে ফিরবেন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

গোপনে কলকাতা যাওয়া শুভ কবে দেশে ফিরবেন

Advertisement

সময় খুব একটা ভালো যাচ্ছে না আরিফিন শুভর। স্বৈরশাসক হাসিনা সরকার পতনের পর থেকেই আড়ালে চলে যান এই অভিনেতা। তিনি সবশেষ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করেন। মাত্র এক টাকা পারিশ্রমিকে অভিনয় করে জয় করেন হাসিনার মন। বিনিময়ে পেয়ে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ। তবে সেই ১০ কাঠার প্লটটি বাতিল করেছে রাজউক। 

এদিকে গণঅভ্যুত্থানের পর থেকে হাতে কোনো কাজ না থাকায় নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছিলেন মিডিয়া থেকে। তবে এবার ভারতীয় একটি গণমাধ্যমের বরাতে এই অভিনেতার খোঁজ পাওয়া গেল। তিনি বর্তমানে কলকাতা অবস্থান করছেন। সতর্কতার সঙ্গে গোপনে বাংলাদেশ ছেড়েছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমটি জানায়, ভারতের নির্মাতা সৌমিক সেনের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। প্রায় ১০ দিন ধরে চলা এ শুটিংয়ে কলকাতার অংশের কাজে যোগ দিয়েছেন শুভ। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে। 

তবে বিভিন্ন সূত্র জানায়, কলকাতা থেকে সহসাই দেশে ফেরার সম্ভাবনা নেই আরিফিন শুভর। সিরিজের কাজ শেষ করে সেখানেই আরও কিছুদিন অবস্থান করবেন তিনি। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘নূর’ ও ‘নীলচক্র’ নামে দুটি সিনেমা।

Advertisement

আরিফিন শুভ মুজিব: একটি জাতির রূপকার

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম