Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কবি সুকান্ত স্মরণে জাতীয় গ্রন্থকেন্দ্রে কবিতাপাঠ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

কবি সুকান্ত স্মরণে জাতীয় গ্রন্থকেন্দ্রে কবিতাপাঠ

অতিথি বিচারক কবি শাহনাজ মুন্নীর হাত থেকে সনদ ও পুরস্কার গ্রহণ করছে শিক্ষার্থী নামিরা হোসেন। পাশে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম (বাঁয়ে) ও কবি আলতাফ শাহনেওয়াজ (ডানে)

Advertisement

জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রের মিলনায়তনে ‘কবিতাপাঠ’ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বিচারক ছিলেন কবি ও সাংবাদিক শাহনাজ মুন্নী ও আলতাফ শাহনেওয়াজ। 

স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক মো. ফরিদউদ্দিন সরকার। সঞ্চালনা করেন সহকারি পরিচালক মোহাম্মদ ইনামুল হক। 

আবৃত্তি কার্যক্রমে স্কুল ও কলেজ পর্যায়ে (ক ও খ গ্রুপ) ঢাকা ও পার্শ্ববর্তী জেলার ১৯টি বেসরকারি গ্রন্থাগারের ৩৮ প্রতিযোগী অংশগ্রহণ করে। গ্রন্থাগারগুলো হচ্ছে বেরাইদ গণপাঠাগার, উত্তরা পাবলিক লাইব্রেরি, বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল পাবলিক লাইব্রেরি, কামাল স্মৃতি পাঠাগার, মুকুল ফৌজ পাঠাগার, আলোকবর্তিকা গ্রন্থালয়, তাহমিনা ইকবাল পাবলিক লাইব্রেরি, সীমান্ত গ্রন্থাগার, গ্রন্থবিতান, অনির্বাণ পাঠাগার, দনিয়া পাঠাগার, সুলপিনা আদর্শ পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থা, গোলাম আবেদীন মাস্টার ও রেফাতুন্নেছা গ্রন্থাগার, বুকল্যান্ড লাইব্রেরি, মজুমদার পাবলিক লাইব্রেরি, জাগ্রত আছিম গ্রন্থাগার, আলোর ভুবন পাঠাগার, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার ও জহরা গণগ্রন্থাগার।  

‘ক’ গ্রুপের জন্য নির্বাচিত ৩টি কবিতার শিরোনাম যথাক্রমে: ছাড়পত্র, আঠারো বছর বয়স ও একটি মোরগের কাহিনী। আর ‘খ’ গ্রুপের জন্য নির্বাচিত ৩টি কবিতার শিরোনাম যথাক্রমে: আগামী, কলম ও হাগবার দিন আজ।  

আবৃত্তিপর্ব শেষে দুই গ্রুপে শীর্ষ ১০ প্রতিযোগীর প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা, ২ হাজার টাকার বই ও সনদ এবং অন্যদেরকে সনদ ও বই উপহার দেওয়া হয়।

Advertisement

সুকান্ত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম