Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন বরুণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:২১ পিএম

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন বরুণ

ছবি: সংগৃহীত

Advertisement

চরিত্রের খাতিরে কত কিছুই না করতে হয় তারকাদের। কখনো ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হতে হয়, আবার কখনো নিরাবরণ হতে হয়। আর তেমনই একটি কয়েক সেকেন্ডের নগ্নদৃশ্য দেখা গেছে সিটাডেল: হানি  বানি' সিরিজে। দেখা গেছে, নগ্ন দৃশ্যে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে। রণবীর সিংয়ের পর  এবার এ ছবিতে বরুণের দেখা গেল উন্মুক্ত পশ্চাদ্দেশ। 

 হলিউডের মূল সিরিজে অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়া জোনাস ও রিচার্ড ম্যাডেন। এবার রাজ নিদিমরু ও কৃষ্ণ ডিকের পরিচালনায় ভারতে মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ সিরিজের একটি দৃশ্যে বরুণকে নগ্ন অবস্থায় দেখা গেছে। অভিনেতার উন্মুক্ত পশ্চাদ্দেশ দেখা গেছে পর্দায়। 

এমন নগ্ন দৃশ্যে শুধু বরুণ একা নয়, এর আগে এমন সাহসী দৃশ্যে দেখা যায় রণবীর কাপুরকে। একসময় একটি ম্যাগাজিনের জন্য শুট করতে গিয়ে ক্যামেরার সামনে নগ্ন হন রণবীর সিং। বেশ হইচই হয় রণবীর সিংয়ের সেই ছবি নিয়ে। এবার নিজের এই সাহসী পদক্ষেপ নিয়ে কোন স্বীকারোক্তি করলেন বরুণ ধাওয়ান।

ইতোমধ্যে ‘ সিটাডেল হানি বানি’ দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। বরুণের অভিনয় ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে সিনেমাপ্রেমীদের মাঝে। পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে বরুণের কয়েক সেকেন্ডের এই দৃশ্যে। শরীরে সুতাটুকুও নেই, পশ্চাদ্দেশ উন্মুক্ত। এক নেটিজেন লিখেছেন—সিটাডেলে উলঙ্গ ভেড়িয়াকে (বরুণের ছবির নাম) দেখে নিলাম। তাতেই বরুণ পাল্টা জবাব দিয়ে লিখেছেন—আরে! মাত্র কয়েক সেকেন্ডের জন্য ভীষণ রকম সৃজনশীলতার সঙ্গে শুট করা হয়েছে।

Advertisement

বলিউড বরুণ ধাওয়ান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম