Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভাইরাল হতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেন ইমশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

ভাইরাল হতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেন ইমশা

ছবি: সংগৃহীত

Advertisement

আলোচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিনহিল মালিকের মতো ঠিক একই কাণ্ড ঘটল পাকিস্তানি টিকটকার ইমশা রেহমানের সঙ্গে। ভাইরাল হতে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দিয়েছেন। একান্ত মুহূর্তের ছবি ভাইরাল হতেই ট্রলের মুখে পড়েছেন তিনি। বিতর্কের তীব্রতায় শেষ পর্যন্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন এই টিকটকার।

ইমশার শেয়ার করা ভিডিওতে বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, ইমশা নিজের ব্যক্তিগত মুহূর্ত উপভোগ করছেন। শুধু ফেসবুক নয়, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। স্বাভাবিকভাবেই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ট্রলিং এবং নিন্দার শিকার হয়েছেন ইমশা।

সামাজিক মাধ্যমে একের পর এক নিন্দাজনক কমেন্টের মুখোমুখি হয়ে রীতিমতো কিছুটা বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিলেন ইমশা। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। তবে এই বিষয়টির পর সামাজিক মাধ্যমে প্রভাবশালীদের গোপনীয়তা সম্পর্কে প্রশ্ন উঠেছে।

ইমশার আগে অন্য এক পাকিস্তানি টিকটকার তারকা মানাহিল মালিকের সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছিল। মানাহিল মালিকের অন্তরঙ্গ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। যদিও মিনাহিল দাবি করেছিলেন, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এই বিষয়ে তিনি ফেডারেল তদন্ত সংস্থার কাছে অভিযোগ করেছিলেন।

মিনাহিল মালিকের আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া সত্ত্বেও সামাজিক মাধ্যমে তীব্র ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল তাকে। শুধু নেটিজেনদের কাছে নয়, সহকর্মীদের কাছ থেকেও সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল মানাহিলকে।

Advertisement

পাকিস্তানি টিকটকার ইমশা রেহমান

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম