Logo
Logo
×

Advertisement

বিনোদন

দুই ভাষায় আসিফের নতুন গান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ এএম

দুই ভাষায় আসিফের নতুন গান

ছবি: সংগৃহীত

Advertisement

নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শিরোনাম ‘ইচ্ছেরা’। গানটি বাংলা ও হিন্দি দুই ভাষায় প্রকাশ হবে। এতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গানটির বাংলা ভার্সন লিখেছেন কলকাতার বূদ্ধাদিত্য মূখার্জী। 

হিন্দিতে শিরোনাম দেওয়া হয়েছে ‘বেপানা দিল’। এটি লিখেছেন শাদাব আখতার। সুর, সংগীতায়োজন করেছেন রাজীব ও মোনা। এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ করেছেন আসিফ। 

নতুন এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রায় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। দুই ভার্সনেই এটি প্রকাশ হবে, তাই সেভাবে গেয়েছি। রেকর্ডিং হয়েছে আরও পাঁচ মাস আগে। এখন হবে গানের মিউজিক ভিডিওর শুটিং। নিটোল প্রেমের গানটির মডেল হিসাবে ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে নিয়েছি।’

 শিগগিরই শালদহ ইকো রিসোর্ট ও গাজীপুরে এর দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

Advertisement

আসিফ আকবর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম