Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পিৎজা অর্ডার করেছিলাম, আর পেলাম এটা: অঙ্কুশ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

পিৎজা অর্ডার করেছিলাম, আর পেলাম এটা: অঙ্কুশ

Advertisement

টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন। দৈনন্দিন জীবনের নানা বিষয় শেয়ার করতে দেখা যায় তাকে। দিনের শুরুতে জিম করা, কখনো কোথাও ঘুরতে যাওয়া কিংবা সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যও নেটিজেনদের মাঝে শেয়ার করে থাকেন তিনি। এবার ভিন্ন এক অভিজ্ঞতা তুলে ধরলেন এ অভিনেতা।

সম্প্রতি অঙ্কুশ হাজরা অনলাইন খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম থেকে পিৎজা অর্ডার করেছিলেন। আর তাতেই বিপাকে পড়ে তিনি। অর্ডারকৃত খাবার আশানুরূপ হয়নি। অর্ডার করা খাবারের সঙ্গে পাওয়া খাবারের মিল না হওয়ায় আক্ষেপও জানিয়েছেন তিনি।

অর্ডার করার পর যে পিৎজা পেয়েছেন, তার মাঝের অংশ নেই। এতেই বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পিৎজার ছবি পোস্ট করে তিনি লিখেছেন— ‘পিৎজা অর্ডার করেছিলাম জোমাটোর (অ্যাপ) মাধ্যমে, আর পেলাম এটা। মাঝখান থেকে ভলকানো উধাও।

সাধারণত পিৎজার মাঝখানে চিজে ভরা ভলকানো থাকে। আর অঙ্কুশের পাওয়া পিৎজা থেকে সেই অংশটুকুই গায়েব হয়েছে। একটি বহুল পরিচিত প্রতিষ্ঠানের শাখা থেকে পিৎজাটি অর্ডার করেছিলেন তিনি। এরপরও এমন ঘটনা ঘটবে, যা ভাবতে পারেননি অভিনেতা।

উল্লেখ্য, টালিউড অভিনেতা অঙ্কুশকে সবশেষ তার প্রযোজিত ‘মির্জা’ সিনেমায় দেখা গেছে। আর এসকে মুভিজের পরবর্তী প্রজেক্টের কিছু সিনেমায় আগামীতে তাকে দেখা যেতে পারে। 

Advertisement

টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম