Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রোমান্টিক দৃশ্যে অভিনয়ে শাহরুখকে যেভাবে রাজি করান মাধুরী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

রোমান্টিক দৃশ্যে অভিনয়ে শাহরুখকে যেভাবে রাজি করান মাধুরী

Advertisement

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত যেন প্রাণ ঢালে সিনেমায়। তার হাসিমুখ আর নাচের ছন্দ সবই যেন এক অনন্য সিনেমাপ্রেমীদের হৃদয় দোলা দেয়। কিন্তু এ অভিনেত্রী নাকি একটি রোমান্টিক ছবিতে অভিনয় করার জন্য বলিউড বাদশাহ শাহরুখ খানকে রাজি করিয়েছিলেন । সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন মাধুরী দীক্ষিত।

শাহরুখ ও মাধুরী একসঙ্গে মিলে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। 'দিল তো পাগল হ্যায়' তার মধ্যে অন্যতম। আগামীতে একাধিক কাজে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। চলছে তারই প্রস্তুতি।

মাধুরী ‘দিল তো পাগল হ্যায়’ ছবিটির আগে শাহরুখ খানের সঙ্গে ‘আঞ্জাম’ ও ‘কয়লা’ ছবিটিতে জুটি বেঁধে কাজ করেছিলেন তিনি। ‘কয়লা’ ছবিটিতে অভিনয় করতে করতে শাহরুখকে মাধুরী বলেছিলেন— আমাদের মনে হয় এবার একটা রোমান্টিক ছবিতে অভিনয় করা উচিত।

তিনি বলেন, ‘শাহরুখের সঙ্গে আগের ছবিগুলোতে— হয় মারামারি করছি, না হয় নোংরা কাপড়ে দৌড়াচ্ছি। কোনো প্রেমের দৃশ্য নেই। তাই চেয়েছিলেন শাহরুখের সঙ্গে এমন একটি ছবি করতে চান তিনি, যেখানে সাজগোজ করতে পারবেন, রোমান্স করতে পারবেন। এমন সুন্দর রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে পারবেন।' পরে মাধুরীর কথায় রাজি হয়েছিলেন বাদশাহ। এরপরেই শুটিং হয় ‘দিল তো পাগল হ্যায়’ ছবিটি।

মাধুরীকে শেষবার দেখা গেছে ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবিতে। এ ছবিতে ছিলেন অভিনেত্রী বিদ্যা বালান, কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। এ ছবিতে মাধুরীর অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিতে শুধু অভিনয় নয়, রয়েছে মাধুরীর নাচের দৃশ্যও। তাতে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।

Advertisement

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম