Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জীবনের নানা উত্থান-পতন নিয়ে কথা বলতে হয় জীবনসঙ্গীর সঙ্গে: রণবীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৫৫ এএম

জীবনের নানা উত্থান-পতন নিয়ে কথা বলতে হয় জীবনসঙ্গীর সঙ্গে: রণবীর

Advertisement

চলতি বছরের শুরুতেই বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ঘোষণা করেছিলেন— সেপ্টেম্বর নাগাদ তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তারপরই রণবীর বলেছিলেন— সন্তানের দেখভালের জন্য কিছু দিন বিরতি নেবেন তিনি। পিতৃত্বকালীন ছুটি। ইতোমধ্যে রণবীর-দীপিকার কোলে এসেছে প্রথম সন্তান 'দুয়া'। আর প্রকাশ্যে জানালেন অভিনেতা— দুয়ার জন্য যে কাজ করতে পারেন তিনি।

সম্প্রতি দম্পতিকে দেখা গেছে বিমানবন্দরে। দীপিকার কোলে ছোট্ট দুয়া। ফটোসাংবাদিকরা তাকে ক্যামেরায় ধরতে না পারলেও দীপবীরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এক অনুষ্ঠানে মেয়েকে নিয়ে নিজের মনের কথা জানালেন রণবীর।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলে এসেছে প্রথম সন্তান। দীপাবলির সময় দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন—তাদের মেয়ের নাম দুয়া, যার অর্থ প্রার্থনা। বাবা ও মা দুজনের পদবিই ব্যবহার করবে দুয়া। কিন্তু এই সময়ের মধ্যেই বাবা রণবীরের জীবনে বড়সড় পরিবর্তন এনে ফেলেছে মাস দুয়েকের দুয়া।

বাবা হিসাবে কেমন লাগছে?—এমন প্রশ্ন উঠতেই নিজের অনুভূতি সম্পর্কে রণবীর বলেন, অপার আনন্দ। বাবা হওয়ার অনুভূতি নিয়ে বলতে গিয়ে অভিনেতা দাবি করেন, আপাতত এই ভালোলাগা আর ভালোবাসায় ডুবে রয়েছেন তিনি। নিজের স্বভাবগত রসিকতায় ভক্তদের তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে আমি বাবার ভূমিকায় রয়েছি। তাই এখন তোমাদের সবাইকে ছেড়ে দিতেও প্রস্তুত।

এই বিশেষ সফরে স্ত্রীর ভূমিকাও তার কাছে প্রশংসনীয়। দীপিকার ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেন অভিনেতা— ‘জাদু’। তার মতে, জীবনের নানা উত্থান-পতন নিয়ে কথা বলতে হয় জীবনসঙ্গীর সঙ্গে। আর এই বন্ধনটাই তার কাছে জাদুর মতো।

Advertisement

বলিউড অভিনেতা রণবীর সিং দীপিকা পাড়ুকোন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম