Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন গানে কণ্ঠ দিলেন তাসনিয়া ফারিণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৩৯ এএম

নতুন গানে কণ্ঠ দিলেন তাসনিয়া ফারিণ

ছবি: সংগৃহীত

Advertisement

দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক ও সিনেমায় ইতোমধ্যেই অভিনয়ে নিজেকে মেলে ধরেছেন। তবে সুযোগ পেলেই গান গাইতে ভালোবাসেন তিনি। 

ফারিণ সংগীতশিল্পী হিসাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার মধ্য দিয়ে। সংগীতশিল্পী তাহসানের সঙ্গে দ্বৈত কণ্ঠে তিনি গেয়েছেন ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে একটি গান। যা বেশ শ্রোতাপ্রিয়তা পায়। 

এরপর থেকেই গানে নিয়মিত হওয়ারও আভাস দেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় এবার আরও একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। 

ফারিণ বলেন, ‘আপাতত এ বিষয়ে কিছু বলতে চাই না। এটা ভক্তদের জন্য আমার পক্ষ থেকে একটি চমক। তাদের জন্যই নতুন আরও একটি গান গাওয়া। এটি যদি দর্শক-শ্রোতা পছন্দ করেন, তাহলে এ মাধ্যমে একটু সময় দেওয়ার ইচ্ছা আছে।’

Advertisement

তাসনিয়া ফারিণ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম