Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘পথের পাঁচালী’র দুর্গা আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম

‘পথের পাঁচালী’র দুর্গা আর নেই

ছবি: সংগৃহীত

Advertisement

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘পথের পাঁচালী’। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় দুর্গা চরিত্রে অভিনয় করে ইতিহাসের অংশ হয়ে গিয়েছিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। এবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উমা দাশগুপ্ত। 

অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, ‘সকালে উমার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গেছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তার।’

জানা যায়, দুরারোগ্য ব্যাধি ক্যানসারের চিকিৎসায় সেরে উঠছিলেন উমা। কিন্তু হঠাৎ এই রোগ নতুন করে তার শরীরে ফিরে এলে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন এই অভিনেত্রী।

জীবনে শুধু একটি সিনেমাতেই অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। আর সেটাই হলো ‘পথের পাঁচালী’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা সত্যজিৎ রায় এবং সমস্ত কলাকুশলীদের জগৎজোড়া খ্যাতি এনে দিয়েছিল।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

পথের পাঁচালী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম