Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হঠাৎ কেন শাহরুখপুত্রের প্রশংসায় পঞ্চমুখ বলিপাড়া!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

হঠাৎ কেন শাহরুখপুত্রের প্রশংসায় পঞ্চমুখ বলিপাড়া!

ছবি: সংগৃহীত

Advertisement

নেটফ্লিক্সে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান একটি সিরিজের মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করবেন সেই খবর ছিল আগেই। এবার আনুষ্ঠানিক ঘোষণার পর কিং খান-পুত্রের প্রশংসা আলিয়া-অনন্যা, করণ জোহর তো করলেনই, করলেন কঙ্গনা রানাউতও। 

আলিয়া ভাট, সুহানা খান, অনন্যা পান্ডে এবং শানায়া কাপুরও আরিয়ান খানের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা সবাই নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে নোট শেয়ার করেছেন নতুন এই পরিচালককে নিয়ে। 

এদিকে খবরটি শেয়ার করে কঙ্গনা রানাউয়াত লিখেছেন, ‘এটি দুর্দান্ত যে চলচ্চিত্র পরিবারের বাচ্চারা কেবল মেক-আপ, ওজন কমানো, সুন্দর সুন্দর পোশাক পরে অভিনেতা হওয়ার চেষ্টা করছে না। আমাদের সম্মিলিতভাবে ভারতীয় সিনেমার মান উন্নত করা উচিত। আমাদের ক্যামেরার পিছনে আরও লোক দরকার। ভালো যে আরিয়ান খান সে রাস্তাই নিচ্ছেন। লেখক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অভিষেকের অপেক্ষায় রয়েছি।’

সেই ঘোষণা রিপোস্ট করে করণ জোহর লেখেন, ‘লাভ ইউ আরিয়ান! আমি তোমার জন্য খুব গর্বিত এবং তোমার অবিশ্বাস্য সিরিজটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না! এটা রক অ্যান্ড রুল করতে যাচ্ছে!’ 

এছাড়া আরিয়ানের বোন সুহানা খান লেখেন, ‘অনেক হাসি, নাটক, অ্যাকশন আর একটু ঝামেলা- বরাবরের মতোই। আমি আর অপেক্ষা করতে পারছি না! খুব গর্ব হচ্ছে।’

আলিয়া ভাট নেটফ্লিক্সের পোস্টটি পুনরায় শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না। আর অনন্যা পান্ডে লেখেন, ‘তোমার জন্য উত্তেজিত আরিয়ান’। 

শানায়া কাপুর লিখলেন, ‘আরিয়ান তুমি তারকা। এটি আসার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

এ নিয়ে শাহরুখ খান লিখেন, ‘আজ একটা বিশেষ দিন, যখন দর্শকদের সামনে একটা নতুন গল্প আনা হচ্ছে। আজকের দিনটি আরও বেশি স্পেশাল কারণ, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও আরিয়ান খান তাদের নতুন সিরিজের যাত্রা শুরু করছে নেটফ্লিক্সের হাত ধরে। 

তিনি লিখেন, এই গল্পের সবটাই অশান্ত, নিয়ন্ত্রিতভাবে কিছু বিশৃঙ্খলাও রয়েছে...সাহসী দৃশ্য, প্রচুর মজা এবং আবেগ সবই আছে। 

২০২৫-এ মুক্তি পাবে নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ। তবে কাজের জগতে আরিয়ান নিজেকে ঢেলে দিয়েছেন আগেই। রয়েছে আরিয়ানের পোশাক ব্র্র্যান্ড ‘ডিইয়াভল এক্স’। একইসঙ্গে একটি সুপার লাক্সারি অ্যালকোহল ব্র্যান্ডেও ঢাকা ঢেলেছেন।

Advertisement

বলিউড শাহরুখ খান আরিয়ান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম