Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

স্বামী হিসেবে কেমন ‘পুরুষ’কে চেয়েছিলেন ঐশ্বরিয়া?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৫৬ এএম

স্বামী হিসেবে কেমন ‘পুরুষ’কে চেয়েছিলেন ঐশ্বরিয়া?

ছবি : সংগৃহীত

Advertisement

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের জল্পনা দীর্ঘদিনের। এ নিয়ে যদিও কখনোই মুখ খোলেনি বচ্চন পরিবার। সম্প্রতি ঐশ্বরিয়ার বিয়ের আগের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে তার জীবনের ‘আদর্শ পুরুষ’ নিয়েও কথা বলতে দেখা গেছে। কী বলেছিলেন অভিনেত্রী?

অভিষেক বচ্চনকে বিয়ের আগে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানেই তিনি তার জীবনের ‘আদর্শ পুরুষ’ সম্পর্কে কথা বলেছিলেন। 

অভিনেত্রী বলেন, ‘আমি জীবনে এমন একজন মানুষকে চাই যে, আমাকে পাগলের মতো ভালোবাসবে। এতটাই ভালোবাসবে যে সে ছাড়া আমি আর কারও দিকে ঘুরেও তাকাতে চাই না। আমি মনে প্রাণে চাই, আমার জীবনের আদর্শ মানুষটি রোম্যান্টিক হোক। ফ্লার্টিং নয়, বরং ভালো মানুষটির খুবই প্রয়োজন।

অভিষেক এবং ঐশ্বরিয়া বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। এরপর ‘উমরাও জান’ সিনেমার সময় তাদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ‘গুরু’ সিনেমায় অভিনয় করার পর অভিষেক ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব দেন। এবং দম্পতি ২০০৭ সালে বিয়ে করেন। কন্যা আরাধ্যাকে নিয়ে বেশ সুখেই চলছিল তাদের সংসার।

আম্বানিদের বিয়ের পার্টিতে বচ্চন পরিবারের সকলকে একসঙ্গে উপস্থিত হতে দেখা গেলেও, ঐশ্বরিয়া ও আরাধ্যাকে আলাদা পৌঁছতে দেখা যায়। যা নজর এড়ায়নি নেটিজেনদের। এরপর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুজব আরও বাড়তে শুরু করে। তবে ঐশ্বরিয়া বা অভিষেক কেউই এই বিষয় নিয়ে কোনো রকম কথা বলেননি কখনও। বর্তমানে ঐশ্বরিয়াকে সে ভাবে খুব একটা দেখা যাচ্ছে না চলচ্চিত্রের পর্দায়। খানিক অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন তিনি। তাই এহেন নানা গুঞ্জনে অভিষেকের সঙ্গে সম্পর্কের স্ট্যাটাস জানতেও সকলেই মুখিয়ে।

Advertisement

বলিউড ঐশ্বরিয়া রাই অভিষেক বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম