Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইনস্টাগ্রাম তো এখন পর্ন হাবে পরিণত হয়েছে: নেহা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

ইনস্টাগ্রাম তো এখন পর্ন হাবে পরিণত হয়েছে: নেহা

ছবি : সংগৃহীত

Advertisement

সর্বদা স্পষ্ট কথা বলার জন্য পরিচিত বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা ভাসিন। সম্প্রতি তিনি তার নতুন গান, ‘তু জানতা হে’ লঞ্চের সময় অনলাইন ট্রোলিং এবং বডি শেমিং- এর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি। 

সম্প্রতি ৪২তম জন্মদিনে গায়িকা নেহা ভাসিন তার নতুন গানের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের কঠিন সময়ের কথা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, তখন ততটাও ফেমাস হইনি আমি। সেই সময় আমার ছবি তুলে ‘কে বলুন তো?’ ক্যাপশন দিয়ে পোস্ট করা হয় সামাজিক মাধ্যমে। এই ঘটনাগুলো ভীষণভাবে মানসিক দিক থেকে প্রভাবিত করেছিল আমাকে।

গায়িকা বলেন, ‘আমি হাইপার পজিটিভ ব্যক্তি নই। এই জিনিসগুলো আমার ভীষণ খারাপ লেগেছিল। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম আমি। ইনস্টাগ্রাম তো এখন পর্ন হাবে পরিণত হয়ে গেছে। তবে এমন হওয়া একেবারেই উচিত নয়। সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলোকে তুলে ধরা উচিত, অনেক বেশি ভারসাম্য রাখা উচিত মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে। তবে সবকিছু ভালো হবে।

পেশাগত উত্থান পতনের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কখনো কখনো মনে হয়েছে সবকিছু ছেড়ে চলে যাব। কখনো আবার মনে হয়েছিল, সবাইকে প্রমাণ করে দেখাতে হবে নিজেকে। সবকিছু মিলিয়ে একটি রোলারকোস্টার হয়ে গিয়েছিল আমার জীবন। 

তিনি জানান, আপনি যদি ১০ থেকে ১৫ বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন আমি কি করতে চাই জীবনে, আমার থেকে অন্যরকম উত্তর পেতেন আপনি। তবে এখন আমি জানি, আমায় কী করতে হবে।

সংগীত জগতের যাত্রার কথা মনে করে তিনি বলেন, প্রথমে সিডি বিক্রি করে আমি নিজের যাত্রা শুরু করেছিলাম। ধীরে ধীরে রেডিও স্টেশন দিয়ে কাজ শুরু করি। অনেক প্রতিকূলতা সম্মুখীন হয়ে অবশেষে সফলতার মুখ দেখেছিলাম আমি।

Advertisement

বলিউড নেহা ভাসিন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম