Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আলিয়ার ভিডিওগ্রাফিতে হঠাৎ রাহার চিৎকার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:০০ পিএম

আলিয়ার ভিডিওগ্রাফিতে হঠাৎ রাহার চিৎকার

Advertisement

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাটের একমাত্র আদরের কন্যা রাহা কাপুর চলতি মাসেই তিন বছরে পা রেখেছে। ইতোমধ্যে সে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছে। তার এক ঝলক পেতে রীতিমতো মুখিয়ে থাকে ভক্ত-অনুরাগীরা। পাপারাজ্জিদের ভিডিওগুলোতে কখনো তার মুখে দেখা যায় বিরক্তি, আবার কখনো গালভরা হাসি! কখনো রাহাকে দেখে মনে পড়ে যায় প্রয়াত ঋষি কাপুরকে, আবার কারও দাবি অবিকল সে মা আলিয়ার মতোই হয়েছে। 

সম্প্রতি এয়ারপোর্টে ঠাকুমা নীতু কাপুরের সঙ্গে আধো আধো আওয়াজে কথা বলতে দেখা গিয়েছিল রাহাকে। আর এবার তো রাহা আলিয়াকে সম্বোধন করলেন নিজের মিষ্টি আওয়াজ দিয়ে। 

অভিনেত্রীর একটি ভিডিওতে সব স্পটলাইট কেড়ে নিয়েছে ছোট্ট রাহা। ভক্তরা এমনিতেই তার মিষ্টি হাবভাবে ডুবে থাকেন আজকাল সবসময়। দেখুন এবার কী কাণ্ড করল খুদে রাহা। 

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, আমরা আলিয়ার একটি ভিডিও সম্পর্কে কথা বলছি— যেখানে ভক্ত-অনুরাগীরা লক্ষ্য করেছেন যে, রাহা তার মাকে ডাকছে। এই ক্লিপে, অভিনেত্রী শেয়ার করেছেন যে, তার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’ এ বছর একটি চলচ্চিত্র উৎসবের সঙ্গে অংশীদারত্ব করছে। আলিয়া ব্যাখ্যা করেছেন যে, চলচ্চিত্র উৎসবটি কতটা বিশেষ, যা প্রকৃতির স্থিতিস্থাপকতা প্রদর্শন করে এবং দর্শকদের গ্রহ, জলবায়ু ও পরিবেশ সম্পর্কে নানা কিছু জানার এবং উপভোগ করার সুযোগ দেয়। কিন্তু এই ভিডিওটি বিশেষ হয়ে উঠেছে— পেছনে যখন শোনা গিয়েছিল রাহার কণ্ঠস্বর। সে ডাকছে ‘মা’! খুব সম্ভবত বাড়িতেই এই ভিডিওটি বানিয়েছিলেন কাপুরপত্নী, আর পাশেই ছিল ছোট্ট রাহা।

Advertisement

বলিউড অভিনেতা রণবীর কাপুর আলিয়া ভাট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম