Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মোহিনীর জন্যই কি স্ত্রীকে ছাড়লেন এ আর রহমান, মুখ খুলেছেন আইনজীবী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

মোহিনীর জন্যই কি স্ত্রীকে ছাড়লেন এ আর রহমান, মুখ খুলেছেন আইনজীবী

Advertisement

সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমান। স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার মধ্য দিয়ে ২৯ বছরের দাম্পত্যের সমাপ্তি টানছেন এই কিংবদন্তি শিল্পী। এর কয়েক ঘণ্টার মধ্যেই এ আর রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তার স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। 

পরপর দুটি ঘোষণায় নড়েচড়ে উঠেছেন নেটিজেনরা। দুইয়ে দুইয়ে চার মিলাতে শুরু করেন অনেকে। এ আর রহমানের ঘোষণা ছড়িয়ে পড়েছিল, এতে ঘৃতাহুতি দিলেন মোহিনী। নেটিজেনরাও মোহিনীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা বলছেন, মোহিনীর কারণেই ঘর ভেঙেছে এ আর রহমানের। 

সত্যিই কি মোহিনীর জন্যই স্ত্রীকে ছাড়লেন এ আর রহমান? ভেঙে দিলেন তিন দশকের সাজানো সংসার?

এসব নিয়ে মুখ খুলেছেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, দীর্ঘ তিক্ততা এ বিচ্ছেদের নেপথ্য। উভয়পক্ষই চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, তবে তা আর হয়নি। সায়রা অপারগ।

ইতোমধ্যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, ভরণপোষণ বা খোরপোশ পাবেন সায়রা। সেই কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। আইনজীবী এটাও বলেন, তাদের এ বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই।

১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাদের।

Advertisement

এ আর রহমান মোহিনী আইনজীবী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম