Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মরুর বুকে আজ ঝড় তুলবেন জেমস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ এএম

মরুর বুকে আজ ঝড় তুলবেন জেমস

ছবি : সংগৃহীত

Advertisement

প্রথমবার সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে গেলেন নগরবাউল জেমস। ‘বাংলাদেশ কালচার’ নামে এক আয়োজনে আজ গান শোনাবেন তিনি। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে এ আয়োজনটি অনুষ্ঠিত হবে।

রক্ষণশীলতার বেড়াজাল থেকে সৌদি সমাজকে বের করে আনতেই সৌদি সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘রিয়াদ সিজন’। সৌদি আরব ও অংশগ্রহণকারী এশীয় দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যেই এমন আয়োজন।

এ বিষয়ে নগরবাউল ব্যান্ডের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর যুগান্তরকে বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবার আমরা এখানে (রিয়াদ) এসেছি। আজ আমরা গান শোনাব দর্শকদের। আশা করি, খুব ভালো একটি শো হবে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত শুক্রবার দেশে এক জমজমাট কনসার্টে অংশ নিয়েছিলেন নগরবাউল জেমস। গানের পাশাপাশি জনপ্রিয় এ রকস্টার দেখিয়েছেন তার গিটারের নৈপুণ্যতা।

Advertisement

সৌদি আরব নগরবাউল জেমস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম