Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাহরুখ ও আরিয়ানের ওপর কড়া নজরদারি চালিয়ে খুনের হুমকি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৫ এএম

শাহরুখ ও আরিয়ানের ওপর কড়া নজরদারি চালিয়ে খুনের হুমকি

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান ও আরিয়ান খানের ওপর খুনের হুমকি পাওয়া ব্যক্তি ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। পেশায় আইনজীবী সেই ব্যক্তিকে রায়পুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ছত্তীসগড়ের এই ব্যক্তি নাম ফয়জান খান। তিনি নাকি শাহরুখ সম্পর্কে নানা রকমের তথ্য জোগাড় করছিলেন বেশ কিছু দিন ধরেই। শুধু শাহরুখই নয়, তার নিরাপত্তারক্ষীদের সম্পর্কেও নানা তথ্য ছিল তার কাছে। এমনকি এই ব্যক্তির নিশানায় ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খানও। নিয়মিত আরিয়ান কোথায় যান, কী করেন— সব কিছুর ওপর নজরদারি চালাচ্ছিলেন ফয়জান খান।

বহু বছর ধরে লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় বলিউড ভাইজান সালমান খান। একাধিক খুনের হুমকি পেয়েছেন তিনি। এর মধ্যেই খুনের হুমকি আসে শাহরুখ খানের কাছেও। মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, ফয়জান খান নামে এক ব্যক্তির থেকে এই হুমকি আসে।

ইন্টারনেট ব্যবহার করেই শাহরুখ ও আরিয়ানের বিষয়ে তথ্য সংগ্রহ করেছিলেন ওই ব্যক্তি। ফয়জানের থেকে বাজেয়াপ্ত করা মোবাইল ফোন খতিয়ে দেখেই বিষয়টি জানতে পারে তদন্তকারী পুলিশ। সেই মোবাইলের ফোনের ‘হিস্ট্রি’ বলে দিয়েছে— শাহরুখ ও আরিয়ানের ব্যাপারে কীভাবে তিনি তথ্য সংগ্রহ করেছিলেন। কেন শাহরুখ ও আরিয়ানের ওপর নজরদারি চালাচ্ছিলেন? এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

বান্দ্রা পুলিশের কাছে শাহরুখের উদ্দেশে প্রথম হুমকি ফোনটি আসে। ফয়জান নাকি একটি মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে বান্দ্রা পুলিশের ল্যান্ডলাইন নম্বর জোগাড় করেছিলেন। গত ৩০ অক্টোবর একটি ফোন কেনেন তিনি। সেই ফোন ব্যবহার করে পরের দিনই হুমকি দেন ফয়জান।

যদিও ফয়জান খান নামের ওই আইনজীবীর দাবি— কিছু দিন আগেই তার ফোন চুরি হয়। তাই তার ফোন নিয়ে কে বা কারা এ ঘটনা ঘটাচ্ছেন, তা তিনি জানেন না বলে দাবি করেছেন। তার বয়ান খতিয়ে দেখলেও এর সত্যতা এখনো খুঁজে পায়নি মুম্বাই পুলিশ। জানা গেছে, ফয়জান আইনজীবী বিষ্ণোই সম্প্রদায়েরও ঘনিষ্ঠ।

Advertisement

শাহরুখ খান আরিয়ান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম