Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

উৎসবে অংশ নিতে কলকাতায় জয়া আহসান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:১১ এএম

উৎসবে অংশ নিতে কলকাতায় জয়া আহসান

ছবি : সংগৃহীত

Advertisement

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা ও কলকাতা-দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তিনি। তবে ঢাকার চেয়ে বরং কলকাতায়ই বেশি দেখা যায় তাকে। সেখানকার ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত একটি অবস্থানও তৈরি করেছেন তিনি। 

সম্প্রতি তার অভিনীত কলকাতার সিনেমা ‘ভূতপরী’ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে নির্বাচিত হয়। ভারতের গোয়ায় ২০ নভেম্বর থেকে এ উৎসব শুরু হয়েছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। উৎসবের ষষ্ঠ দিন (২৫ নভেম্বর) হবে ‘ভূতপরী’ সিনেমার প্রদর্শনী। এতে অংশ নিতে ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন জয়া। সেখান থেকে যাবে গোয়ায়। 

জয়া জানান, তার এ সিনেমাটি উৎসবের ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে। উৎসবে উপস্থিত থেকে সিনেমাটি উপভোগ করবেন তিনি। 

এ বিষয়ে জয়া বলেন, ‘কলকাতায় আমার দুটি সিনেমার ডাবিংয়ের সংশোধনীর কাজ আছে। সেগুলো শেষ করেই চলচ্চিত্র উৎসবে অংশ নেব। এমন একটি ঐতিহাসিক উৎসবে আমার অভিনীত সিনেমা স্থান পাওয়ায় ভীষণ সম্মানিত বোধ করছি।’

প্রসঙ্গত, জয়া অভিনীত ‘ভূতপরী’ সিনেমাটি ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায়। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। সিনেমায় আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল ও বিষান্তক মুখোপাধ্যায় প্রমুখ।

Advertisement

ঢালিউড জয়া আহসান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম