Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আরাধ্যার জন্মদিনে শুভেচ্ছা মা ঐশ্বরিয়ার, চুপ কেন অভিষেক?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০১:৫০ পিএম

আরাধ্যার জন্মদিনে শুভেচ্ছা মা ঐশ্বরিয়ার, চুপ কেন অভিষেক?

ছবি : সংগৃহীত

Advertisement

গত বেশ কয়েক মাস ধরে বচ্চন পরিবারের অন্দরের নানা সমীকরণ নিয়ে নিত্যনতুন তথ্য ঘোরাফেরা করছে নেটদুনিয়ায়। যার মধ্যে সবচেয়ে চর্চিত বিষয় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন। কখনও শোনা গেছে ঐশ্বরিয়া বাড়ি ছেড়েছেন, আবার কখনও শোনা গেছে অভিষেক-ঐশ্বরিয়ার মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। যদিও তাদের চলতে থাকা গুঞ্জন নিয়ে মুখে একেবারে কুলুপ এঁটেছেন দুপক্ষ। 

এর মাঝেই অবশ্য শৈশব কাটিয়ে কৈশোরে প্রবেশ করল অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। পা দিল ১৩ বছরে। মেয়ের জন্মদিন উদযাপন করলেন ঐশ্বরিয়া। তবে দেখা গেল না বচ্চন পরিবারের কাউকে। বাবা অভিষেক বা দাদা অমিতাভ, কেউ সমাজিক মাধ্যমে একটিও বাক্যও ব্যয় করেননি আরাধ্যার জন্য।

১৬ নভেম্বর ছিল আরাধ্যার জন্মদিন। সে দিন মেয়েকে নিয়ে কিছু না লিখলেও ২০ নভেম্বর রাতে আরাধ্যার জন্মদিন পালনের ছবি ভাগ করে জন্মদিনের শুভেচ্ছা জানান ঐশ্বরিয়া। এই শুভেচ্ছাবার্তায় অভিনেত্রী রাখলেন তার বাবা কৃষ্ণরাজ রাইকেও। 

ঐশ্বরিয়া লিখলেন, আমার চিরকালীন ভালেবাসার মানুষকে শুভ জন্মদিন। এক জন আমার বাবা ও আর এক জন আমার মেয়ে আরাধ্যা। তোমরা দু’জনেই আমার আত্মা, আমার বেঁচে থাকার রসদ। এবার তুমি সত্যিই কিশোরী হয়ে উঠলে।

কিন্তু প্রশ্ন উঠছে, সমাজিক মাধ্যমে সক্রিয় থেকেও বচ্চন পরিবারের সদস্যরা কেন নাতনির বিষয়ে কোনো মন্তব্য করলেন না। হতে পারে তারা ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন আরাধ্যাকে। কিন্তু, ঠাকুরদা অমিতাভ দিনের বিভিন্ন সময়ে সক্রিয় থাকেন সমাজিক মাধ্যমে। নানা রকম পোস্ট করে থাকেন। নাতনিকে নিয়ে অবশ্য কিছুই লেখেননি। বাবা অভিষেকও লেখেননি একটি শব্দ। ঐশ্বরিয়ার করা পোস্টে কোনো প্রতিক্রিয়া পর্যন্ত দেননি তিনি। তবে ঐশ্বরিয়াও মেয়ের যে সব ছবি শেয়ার করে নিয়েছেন তাতে দেখা যায়নি অভিষেককে। তবে কি সত্যি বচ্চন পরিবারে অশান্তি তুঙ্গে!

Advertisement

বলিউড ঐশ্বরিয়া রাই অভিষেক বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম