Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের পর যেসব অভ্যাস ত্যাগ করেছেন পরমব্রত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:২৯ পিএম

বিয়ের পর যেসব অভ্যাস ত্যাগ করেছেন পরমব্রত

Advertisement

টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী পিয়া চক্রবর্তী দাম্পত্য জীবন এক বছর হতে চলল। টালিউডে অন্যতম পাওয়ার কাপল তারা। সদ্যই একটি অনুষ্ঠানে তাদের যুগলবন্দি মুগ্ধ করেছে দর্শকদের। 

এদিকে দেখতে দেখতে আবার বিয়ের বছর ঘুরতে চলেছে। কেমন কাটল, কতটা বদল এলো তাদের জীবনে? দাম্পত্য জীবন নিয়ে অকপট উত্তর দিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। 

আনন্দবাজারের এক সাক্ষাৎকারে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, বিয়ে বিষয়টা বেশ ভালোই। আমি যখন ব্যাচেলর ছিলাম, তখনো বাড়িকেন্দ্রিক ছিলাম। কিন্তু কোথাও একটা শৃঙ্খলার অভাব ছিল। তিনি বলেন, এখন সন্ধ্যার পর আর বাইরে থাকি না। পিয়া জোর করে না, কিন্তু আমারই বাইরে থাকতে ইচ্ছে করে না। আসলে নানা কাজে এত স্ট্রেসড থাকি, সেটি একটা সঙ্গী থাকলে অনেকটা ম্যানেজ করা সহজ হয়ে যায়।

বিয়ের পর স্বাধীন জীবনকে মোটেই মিস করেন না বলে জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, অনেক স্বাধীনতা পেয়েছি। আর দরকার নেই। বরং এই জীবনটা পাইনি। এটি উপভোগ করতে চাই।

সাবেক স্ত্রী, একাধিক প্রেমসম্পর্ক, কিন্তু পিয়ার কী দেখে মুগ্ধ হন পরমব্রত?— এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, আমাদের ভাবনার জগৎ, ভালো লাগা, মন্দ লাগা মেলে। দেশ, কাল, সমাজ নিয়ে পিয়ার একটা স্পষ্ট ভাবনা আছে। আবার একটা ভীষণ ঘরোয়া মেয়েও আছে ওর মধ্যে। এটাই ভালো লাগে আমার।

অন্যদিকে পিয়াও বলেন, এই এক বছরে তার কোনো অভিযোগই নেই বেটার হাফের বিরুদ্ধে। কাজের বাইরে বাকি সময়টুকু তিনি পান। তাদের একসঙ্গে থাকাটাকেও গুরুত্ব দেন পরম। তবে একটা বিশেষ বার্তা অবশ্যই দেন পরমের উদ্দেশ্যে। তিনি বলেন, হাজব্যান্ড হয়ে বন্ধুত্বের  বৈশিষ্ট্যগুলো যেন না চলে যায়।

সামনেই তাদের বিবাহবার্ষিকী। কিন্তু এদিকে অভিনেতার হাতভর্তি কাজ। তবু ব্যস্ততার মধ্যে তারা একদিনের জন্য কোথাও স্টেকেশনে যাবেন বলেই জানান।

Advertisement

পরমব্রত টালিউড পিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম