Logo
Logo
×

Advertisement

বিনোদন

নাটকে ভাষার ব্যবহারে সচেতন হওয়া উচিত: বিপাশা হায়াত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫২ এএম

নাটকে ভাষার ব্যবহারে সচেতন হওয়া উচিত: বিপাশা হায়াত

ছবি : সংগৃহীত

Advertisement

দর্শকপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। টিভি নাটকে এখন আর তাকে দেখা যায় না। তবে মঞ্চ নাটকে সুযোগ পেলেই কাজ করেন। পাশাপাশি চিত্রকর্ম ও লেখালেখি করেন নিয়মিত। 

বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। আড়াই বছর পর গত মাসে দেশে আসেন এ অভিনেত্রী। মায়ের জন্মদিন ও বাবা আবুল হায়াতের আত্মজীবনী প্রকাশ উপলক্ষ্যেই এবারের আগমন। কথা প্রসঙ্গে বর্তমান টিভি নাটকের অবস্থা ও তার অভিনয় ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এ অভিনেত্রী। 

টিভি নাটকে আর ফেরার ইচ্ছাও নেই জানিয়ে বিপাশা বলেন, ‘টিভি নাটকে অভিনয় করি না অনেক বছর। তবে মিস করি সেদিনগুলো। আর ফেরা হবে না। কারণ, এখন যে ধরনের নাটক মানুষ দেখতে চায়, যেভাবে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, তেমন কাজ বোধ হয় করতে পারব না। তবে আমি এখন মঞ্চেই বেশি আগ্রহী ও স্বাচ্ছন্দ্যবোধ করি। সুযোগ পেলেই মঞ্চে অভিনয় করছি।’ 

নাটকে ভাষার ব্যবহারে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন এ অভিনেত্রী। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারাই আমরা সংস্কৃতি নিয়ে কাজ করছি, তারা আদতে ভাষার ব্যবহার নিয়ে কতটা ভাবছি? এখন নিম্নমানের কিংবা কুরুচিপূর্ণ শব্দের ব্যবহারে ছেয়ে গেছে টেলিভিশন ও ইউটিউবের প্রযোজনাগুলো। ভাষার বিকৃতি নিয়ে মাঝেমধ্যে বিভিন্ন দাবি উঠলেও এ সমস্যার পরিত্রাণ বিরাট আকারে চোখে পড়েনি। তাই ভাষাদূষণের বিরুদ্ধে এগিয়ে আসা প্রয়োজন। একটি সফল প্রযোজনার অর্ধেক নির্ভর করে ভালো চিত্রনাট্য ও সংলাপের ওপর।’

Advertisement

বিপাশা হায়াত

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম