Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পৃথিবীর সেরা চুম্বনটা ওকে করে এসো: হৃত্বিককে পরামর্শ দিয়ে সুজান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০২:১০ পিএম

পৃথিবীর সেরা চুম্বনটা ওকে করে এসো: হৃত্বিককে পরামর্শ দিয়ে সুজান

Advertisement

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও সুজান খান বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক বছর। দুই সন্তান রয়েছে সাবেক এ দম্পতির। তবে সন্তানদের জন্যও প্রায়ই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। বর্তমানে তারা পরস্পরের ভালো বন্ধু হিসেবে আছে।

অভিনেতার স্ত্রী হয়ে ওঠা সহজ কথা নয়। চরিত্রের খাতিরে অন্য অভিনেত্রীর সঙ্গে শয্যাদৃশ্যেও দেখতে হয় নিজের স্বামীকে। তবে এসব নিয়ে খুব একটা সমস্যা ছিল না সাবেক হৃত্বিকপত্নী সুজান খানের। পর্দায় চুম্বন করতে হবে এমন চরিত্রের জন্য বিশেষ পরামর্শও দিতেন তিনি। নিজেই সেই কথা প্রকাশ্যে নিয়ে আসেন হৃত্বিক রোশন।

পুরোনো এক সাক্ষাৎকারে সুজানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন হৃত্বিক রোশন। সেই সাক্ষাৎকারে হৃত্বিককে প্রশ্ন করা হয়— ‘ধুম ২’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য সম্পর্কে। সেই প্রশ্নের উত্তরে সাবেক স্ত্রী সুজানের প্রসঙ্গে টেনে হৃত্বিক বলেছিলেন—এই দৃশ্যগুলোর ক্ষেত্রে আমার স্ত্রীর একটা নির্দিষ্ট শর্ত রয়েছে। ও বলে, পর্দায় যদি চুম্বন দৃশ্য থাকে, দুনিয়ার সেরা চুম্বনটা করে দেখিও। এটি আমার কাছে চ্যালেঞ্জের মতো।

স্ত্রীর সম্পর্কে হৃত্বিক আরও বলেছিলেন, আমার চুম্বন নিয়ে ও (সুজান) খুবই গর্বিত। ওকে চুম্বনের দৃশ্য পর্দায় দেখানোর আগে আমার ভয় লাগত। ও কী ভাববে, এই ভয় পেতাম না। বরং চুম্বনটা ওর পছন্দ হচ্ছে কিনা, তা নিয়ে চিন্তায় থাকতাম। তবে ও প্রত্যেকবারই সন্তুষ্ট হতো আমার চুম্বনের ধরন দেখে।

কিন্তু উল্টো দিকে ‘ধুম ২’ ছবিতে চুম্বন দৃশ্যের জন্য সমস্যায় পড়তে হয়েছিল ঐশ্বরিয়াকে। অভিনেত্রী বলেছিলেন— আমি ‘ধুম ২’ ছবিতেই শুধু এমন দৃশ্যে অভিনয় করেছিলাম। সেই দৃশ্য চিত্রনাট্যের সঙ্গে খুবই প্রাসঙ্গিক ছিল। কিন্তু অবাক লাগে, এই দৃশ্যের জন্য বহু মানুষ আইনি নোটিশ পর্যন্ত পাঠিয়েছিলেন। তাদের দাবি, আপনি এই দেশের মেয়েদের কাছে অনুপ্রেরণা। দয়া করে এ ধরনের দৃশ্যে অভিনয় করে এমন দৃষ্টান্ত তৈরি করবেন না।

Advertisement

বলিউড অভিনেতা হৃতিক রোশন সুজান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম