Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিনেত্রীকে আদালতের কাঠগড়ায় তুলছেন ধনুশ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০২:০২ পিএম

অভিনেত্রীকে আদালতের কাঠগড়ায় তুলছেন ধনুশ

Advertisement

আইনি পথে হাঁটবেন— এর আগে প্রকাশ্যে এ কথা জানিয়েছিলেন দক্ষিণী অভিনেতা ধনুশ। হুঁশিয়ারি দিয়েছিলেন অভিনেতা। সে মতোই পদক্ষেপ নিলেন তিনি। এবার অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে মামলা ঠুকলেন এ অভিনেতা।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, মাদ্রাজ হাইকোর্টে অভিনেত্রী নয়নতারা ও তার স্বামী পরিচালক বিঘ্নেশ শিবানের বিরুদ্ধে মামলা করেছেন ধনুশ। অভিযোগ, বিনা অনুমতিতে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রে অভিনেত্রী ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করেছেন। সেই ছবিতে তিনি অভিনয় করলেও প্রযোজক ছিলেন অভিনেতা ধনুশ। এ ক্ষেত্রে সেই অনুযায়ী তার অনুমতির প্রয়োজন ছিল। ইতোমধ্যে নাকি সমন পৌঁছে গেছে অভিনেত্রীর কাছে। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি তিনি।

নয়নতারার প্রেম ও বিয়ে তথ্যচিত্রে প্রাধান্য পেয়েছে। স্বাভাবিকভাবেই প্রথম পরিচালনা নিয়ে উচ্ছ্বসিত তিনি। সেই আনন্দে পানি ঢেলে দিয়েছিলেন ধনুশ। ছবি মুক্তির ঠিক আগে নয়নতারাকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে খোলা চিঠিতে জবাব দিয়েছিলেন অভিনেত্রী। মাত্র তিন সেকেন্ডের ঝলকে ১০ বছরের পুরোনো ছবির কতটাই বা দেখা যায়? খোলা চিঠিতে প্রথম প্রশ্ন এটাই ছিল নায়িকার। 

সেই প্রসঙ্গ টেনে তার বক্তব্য—আপনি নিজেকে যতটা দেখান, ততটা আপনি মোটেই নন। কারণ নিজেকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাতে গিয়ে একটু বেশিই বলেন। এই তো আপনার চরিত্র!

Advertisement

বলিউড ধনুশ নয়নতারা অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম