Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন প্রেমিককে যা শর্ত দিলেন অনন্যা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

নতুন প্রেমিককে যা শর্ত দিলেন অনন্যা

Advertisement

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেমসম্পর্ক ছিন্ন হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এ বিচ্ছেদ ঘটে অভিনেত্রীর। এর পর নাকি ভেঙে পড়েন চাঙ্কিকন্যা। প্রায়ই বিষণ্ণ থাকতেন এবং কান্নাকাটিও করতেন তিনি। অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন— এই প্রথম নয়; ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অনন্যা। সেবারও মন ভাঙে তার।

প্রতিবারই সম্পর্কের জন্য কিছু না কিছু আপস করেছেন অনন্যা। এবার শোনা যাচ্ছে— আম্বানিদের বেতনভুক্ত কর্মচারী ও সাবেক সুপার মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু বাকি দুবারের মতো আর আপস করবেন না তিনি। এবার প্রেমিকের জন্য বেঁধে দেবেন শর্ত বলে জানান অনন্যা পান্ডে।

গত কয়েক বছরে বারবার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছেকে। তারা যেমনটা চেয়েছেন, তেমনটাই করেছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন, তাতেই হ্যাঁ বলেছেন। নিজেকে অনেকটা বদলেছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই।

অনন্যা বলেন, সবাকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না তাতে আমার কোনো ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটি মেনে নিয়েছি, নিজেকে পেছনে রেখেছি সব সময়।

কিন্তু এবার আর তেমনটি করবেন না অনন্যা। অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আর আপস করবেন না; বরং তিনি যেমন, তার প্রেমিককে সেভাবেই তাকে গ্রহণ করতে হবে।

বয়স বেড়েছে, বদলেছে প্রেমের সংজ্ঞা। অনন্যার কথায়— আমার একটাই চাহিদা, এমন মানুষ চাই যে আমার কথা শুনবে। আমার ছোটখাটো বিষয়গুলো মনে রাখবে। এমন নয় যে আমার সমস্যার সমাধান করে দিতে হবে, কেবল শুনলেই হবে।

Advertisement

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে আদিত্য রায় কাপুর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম