Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দীর্ঘদিন পর জন্মস্থানে যাচ্ছেন বেবী নাজনীন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:০৯ এএম

দীর্ঘদিন পর জন্মস্থানে যাচ্ছেন বেবী নাজনীন

ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘদিন পর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তিনি। ২০১৮ সালের নির্বাচনে দলটির হয়ে প্রচারণা চালিয়েছেন। পরে পাড়ি জমান আমেরিকায়। সেখানে ছিল তার ছয় বছরের বসবাস। মাঝে ২০২৩ সালে দিন দুয়েকের জন্য দেশে এলেও কোনো রাজনৈতিক কিংবা পেশাগত কাজে তাকে দেখা যায়নি। 

হাসিনা সরকারের পতনের পর ১০ নভেম্বর দেশে ফিরেছেন। এবার যাচ্ছেন নিজ জন্মভূমি সৈয়দপুরে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুর উপজেলা বিএনপি আয়োজিত দোয়া-মাহফিলে যোগ দিতে শনিবার সেখানে যাচ্ছেন বেবী নাজনীন।

এ কর্মসূচিতে অংশ নেওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। বিকালে সৈয়দপুর উপজেলা বিএনপির দোয়া মাহফিলে অংশ নেবেন। দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে একই দিন সন্ধ্যায় ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

বেবী নাজনী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম