Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তারকা সন্তান বলে সমালোচনায় একটুও লজ্জা পাই না: অনন্যা পান্ডে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১১:০৩ এএম

তারকা সন্তান বলে সমালোচনায় একটুও লজ্জা পাই না: অনন্যা পান্ডে

ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের তারকা সন্তানরা নাকি অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন— এমন ধারণা নেটিজেনদের। আর এ সুযোগ-সুবিধাও নাকি পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। আর সে কথা স্পষ্ট করে অভিনেত্রী বললেন, তারকা সন্তান হওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই। অনন্যাকে সর্বশেষ দেখা গেছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ ও ‘কন্ট্রোল’ ছবিতে।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, একটা সময় একের পর এক কটাক্ষ ধেয়ে আসতে শুরু করে অভিনেত্রী অনন্যা পান্ডের দিকে। অভিযোগ একটাই— তার নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘তারকা সন্তান’-এর তকমা। তিনি নাকি তারকা সন্তান বলেই অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন অনন্যা।

তারকা সন্তান হওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই উল্লেখ অনন্যা বলেন, তারকা সন্তান হওয়ার জন্য নানা রকমের মন্তব্য করা হয়। লজ্জিত বোধ করতে বাধ্য করেন কিছু কিছু মানুষ। কিন্তু নিজের বাবাকে নিয়ে আমি লজ্জিত বোধ করি না। তিনি বলেন, চিকিৎসকের পরিবারে বড় হয়েছেন আমার বাবা। অভিনয়কে নিজের পেশা হিসাবে বেছে নিয়েছিলেন তিনি। পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছিলেন আমার বাবা বলে জানান অনন্যা।

এ অভিনেত্রী বলেন, খারাপ কথা হিসাবে বিবেচনা করা হয় ‘তারকা সন্তান’ শব্দদ্বয়কে। আমি তা মনে করি না। মানুষের যা ভাবার, তাই ভাববে। কে তারকা সন্তান আর কে বহিরাগত অভিনেতা—এভাবে দেখা বন্ধ করতে হবে। 

তিনি বলেন, বলিউড ইন্ডাস্ট্রি আমাদের অনেক কিছু দিয়েছে। দর্শকও আমাদের অনেক ভালোবাসা দিয়েছে। তারকা সন্তান হয়েও অনেকে ভালো কাজ করছেন। আবার বাইরের জগৎ থেকে এসেও বহু অভিনেতা ভালো কাজ করছেন।

অনন্যা বলেন, আমি দেখতাম— আমার বাবা বাড়িতেই বসে রয়েছেন। হয়তো দু-একবার বাবার সঙ্গে ছবির সেটে গিয়েছিলাম। এমন নয় যে বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতেন। আমাদের বাড়ির বাইরে বাবাকে দেখার জন্য মানুষ ভিড় জমাতেন না। 

Advertisement

বলিউড অনন্যা পান্ডে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম