Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কেন শাশুড়ির সঙ্গে ছবি দেন না ঐশ্বর্য, খোলসা করলেন ভাবি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

কেন শাশুড়ির সঙ্গে ছবি দেন না ঐশ্বর্য, খোলসা করলেন ভাবি

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন নানা ধরনের বিতর্কের জালে জড়িয়ে আছেন। এমনকি তার আশপাশে থাকা মানুষদেরও রেহাই নেই।নিজের বিচ্ছেদের গুঞ্জন তো আছেই, সেই সঙ্গে আলোচনায় এসেছেন তার ভাবি শ্রীমাকে নিয়ে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রীমাকে আক্রমণ করতে শুরু করেছেন নেটিজেনরা। নানা অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। বিশেষ করে শাশুড়ি বৃন্দা রাই ও ননদ ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে কখনো ছবি শেয়ার না করার কারণে এ সমালোচনা আরও জোরালো হয়েছে।

তার কমেন্ট সেকশনে জমা হওয়া নানা বিতর্কমূলক মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রীমা রাই। বিগত কয়েক মাসে বৃন্দা রাইয়ের সঙ্গে কোনো ছবি শেয়ার না করার কারণ ‘শাশুড়িমায়ের ক্যানসারে ভোগা’ বলেই উল্লেখ করেছেন তিনি। 

ঐশ্বরিয়ার মায়ের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে শ্রীমা লিখেছেন— আমি যখন কাজের জন্য বা অন্য কোনো কারণে বাইরে থাকতাম, তখন আমার সন্তানদের দেখভাল করার জন্য আমি আমার শাশুড়ির ওপর বিশেষভাবে কৃতজ্ঞ। যখন তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, এটির সঙ্গে লড়াই করছিলেন, তখন আমি তার খুব বেশি ছবি পোস্ট করা থেকে বিরত ছিলাম। কারণ তাকে দেখতে সেই সময় নিজের সেরাটা লাগছিল না এবং আমি তার এই গোপনীয়তাকে সম্মান করি। শাশুড়ির মাথায় একটি মুকুট ইমোজিও যোগ করেছেন তিনি।

এর আগে শ্রীমার সোশ্যাল পোস্টে একটি মন্তব্য জমা পড়ে, যেখানে জনৈক লিখেছিলেন— আমি জানতামই না তুমি ঐশ্বরিয়া রাইয়ের বউদি— এই সর্বশেষ পোস্টটি না দেখা অবধি। আর তাতে শ্রীমার জবাব ছিল— তাই ভালো। আমি চাই তুমি আমার কারণেই আমাকে দেখ। 

এর মধ্যেই জনৈক নারী শ্রীমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে ক্ষমা প্রার্থনা করেছেন। সেই মেসেজের স্ক্রিনশট আবার এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শেয়ারও কর নিয়েছেন নিজের স্টোরিতে। যেখানে ওই নারী জানান, স্বাভাবিক জিজ্ঞাসা থেকেই তিনি প্রশ্ন করেছিলেন শ্রীমাকে। সেখানে তাকে ট্রোল করা কিংবা অস্বস্তিতে ফেলার কোনো ইচ্ছেই ছিল না তার। কখনো ভাবেননি এভাবে তার কমেন্ট হাইলাইট হবে মিডিয়াতে। এর জবাবে সেই নারীকে আশ্বস্ত করে শ্রীমা জবাব দেন— এতে তোমার কোনো দোষ নেই।

উল্লেখ্য, ঐশ্বরিয়া ২০২৩ সালে তার জন্মদিনের দিন প্রকাশ করছিলেন, মায়ের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা। অভিনেত্রীর বাবাও ২০১৭ সালে ক্যানসার আক্রান্ত হয়েই মারা গেছেন।

Advertisement

বলিউড ঐশ্বরিয়া রাই

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম