Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাভিনার সঙ্গী কৌশিক, আর কে আছেন এই সিরিজে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম

রাভিনার সঙ্গী কৌশিক, আর কে আছেন এই সিরিজে

কৌশিক সেন ও রবিনা ট্যান্ডন। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের সঙ্গে হিন্দি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন টালিউড অভিনেতা কৌশিক সেন। মুম্বাই থেকে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন অভিনেতা।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর টালিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছে কৌশিক অভিনীত হিন্দি ওয়েব সিরিজ ‘শেখর হোম’। এ মুহূর্তে মুম্বাইয়ে নতুন একটি সিরিজের শুটিংয়ে ব্যস্ত তিনি। 

সূত্রের খবর, এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে, এ খবরে সিলমোহর দেন কৌশিক।

জানা গেছে, রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এ সিরিজটি। তবে কৌশিক এই প্রসঙ্গে এখনই কোনো তথ্য শেয়ার করতে রাজি নন। সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন সঞ্জয় সুরি, রণিত রায়, দক্ষিণী অভিনেতা প্রকাশ বেলাওয়াড়ি প্রমুখ। 

এ মুহূর্তে এই সিরিজ নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন কৌশিক। তবে জানালেন— রাভিনার সঙ্গে ইতোমধ্যে তার দুটি বড় দৃশ্যের শুটিং শেষ হয়েছে। কেমন অভিজ্ঞতা—এর উত্তরে কৌশিক বলেন, খুবই পেশাদার অভিনেত্রী। ওর সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে।

তবে ইউনিটের মধ্যে প্রকাশের সঙ্গে বেশি বন্ধুত্ব গড়ে উঠেছে কৌশিকের। কারণ দুজনে একই হোটেলে রয়েছেন। দক্ষিণী অভিনেতা হলেও বলিউডের ‘মাদ্রাজ ক্যাফে’, ‘দ্য তাসখন্দ ফাইল্স’-এর মতো হিন্দি ছবিতে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। কৌশিক বলেন, উনি তো নাটকেও অভিনয় করেন। সম্প্রতি দক্ষিণী ভাষায় রবীন্দ্রনাথের ‘গোরা’ মঞ্চস্থ করেছেন। একজন অবাঙালি হওয়া সত্ত্বেও রবীন্দ্রসংগীত এবং রবীন্দ্র সাহিত্য সম্পর্কে ওর জ্ঞান ও আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।

রণিত একসময় বাংলায় কাজ করেছেন। তাই তার সঙ্গেও শুটিংয়ের ফাঁকে আড্ডা দিয়েছেন কৌশিক। তিনি বলেন, মজাদার মানুষ। বাংলায় আড্ডা দিয়েছি। তার সঙ্গে অভিনয় করেও বেশ ভালো লেগেছে। আগামী কয়েক মাস ধরে এই সিরিজের শুটিং চলবে। তবে চলতি মাসের শেষেই কলকাতায় ফিরবেন কৌশিক।

Advertisement

ওয়েব সিরিজ কৌশিক সেন রাভিনা ট্যান্ডন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম