Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাবা হারালেন অভিনেত্রী প্রিয়া ডায়েস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

বাবা হারালেন অভিনেত্রী প্রিয়া ডায়েস

Advertisement

অভিনেত্রী প্রিয়া ডায়েসের বাবা আর নেই।অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বাবা হারানোর খবরটি জানিয়েছেন।

ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার আদরের বাবা আর নেই। এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য ওপারে চলে গেছেন, ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে (নিউইয়র্ক টাইম), সবাই উনার আত্মার শান্তির জন্য দোয়া করবেন’।

প্রিয়া অভিনেতা টনি ডায়েসের স্ত্রী। তারা এক সময়ে দেশের টিভি নাটকের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন দুজন।বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারা।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করেন প্রিয়া ডায়েস ও টনি ডায়েস। তাদের সংসারে এক কন্যা সন্তান রয়েছে।

Advertisement

অভিনেত্রী প্রিয়া ডায়েস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম