Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রবাসীর সংসারে দ্বিতীয়বার ঢুকলেন অহনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

প্রবাসীর সংসারে দ্বিতীয়বার ঢুকলেন অহনা

অহনা রহমান/ফেসবুক

Advertisement

ইউটিউবকেন্দ্রিক নাটকে বেশ দর্শকচাহিদা রয়েছে অভিনেত্রী অহনা রহমানের। গত সেপ্টেম্বরে তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামে একটি নাটক প্রচার হয়। পরিচালনা করেন জিয়াউদ্দিন আলম।

নাটকটি থেকে দর্শক সাড়া পাওয়ায় এবার নির্মিত হয়েছে এর সিকুয়েল, এমনটাই জানিয়েছেন নির্মাতা। ‘প্রবাসীর স্ত্রী-২’ নামে দ্বিতীয় কিস্তির নির্মাণ কাজ শেষ হয়েছে। নাটকটিতে প্রবাসীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন অহনা।

নাটকটিতে দেখা যাবে, নিরুর জীবনের এক কষ্টের কাহিনী। মিথ্যা অপবাদ ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয় নিরু। প্রবাসী স্বামী এক পর্যায়ে তার সন্তানকেও অস্বীকার করে। এরকম অনেক করুণ কাহিনীর ভিতর দিয়েই গল্প এগিয়ে যাবে।

এ প্রসঙ্গে অহনা বলেন, ‘প্রথম কিস্তির গল্পের সঙ্গে দর্শক খুব মানিয়ে নিয়েছিলেন। এটা আসলে আমাদের সমাজেরই গল্প। তাই দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে। সবাই চাইছিলো এর দ্বিতীয় কিস্তি। আমার কাছে মনে হয়েছে দর্শকদের আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। তাই আবারও অভিনয় করলাম।’


Advertisement

অহনা রহমান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম