Logo
Logo
×

Advertisement

বিনোদন

জুটি বাঁধলেন মিম-সিয়াম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ এএম

জুটি বাঁধলেন মিম-সিয়াম

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকাই সিনেমার অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম। ‘দামাল’ সিনেমার পর ‘অন্তর্জাল’-এ দু’জনকে একসঙ্গে দেখা যায়। সিনেমাটি গত বছর মুক্তি পায়। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। ফের আবারও তারা জুটি বাঁধলেন।

তবে এবার সিনেমায় নয়। একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন দু’জন। অভিনয়ের পাশাপাশি সিয়াম-মিম দুজনই করপোরেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। একাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন তারা।

সম্প্রতি এক আয়োজনের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন দু’জন। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমি আর মিম সিনেমায় খুব বেশি কাজ করিনি। তবে আমরা ভালো বন্ধু। আমরা একসঙ্গে মডেলিং করেছি অনেক।

এবার একসঙ্গে শুভেচ্ছাদূত হয়ে ভালো লাগছে।’ বিদ্যা সিনহা মিম বলেন, ‘নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হলাম, ভালো লাগছে। আগেই আমি আর সিয়াম এ ব্র্যান্ডের দুটি প্রমোশনাল কাজ করেছি। মানুষ সেই কাজ দুটি খুব পছন্দ করেছে।’

Advertisement

ঢালিউড সিয়াম আহমেদ বিদ্যা সিনহা মিম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম