Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রিয়াংকার কঠিন সময়ে পাশে ছিল বলিউডের যে পরিবার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পিএম

প্রিয়াংকার কঠিন সময়ে পাশে ছিল বলিউডের যে পরিবার

Advertisement

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও সমানতালে কাজ করছেন। এ মুহূর্তে তিনি সাফল্যের শিখরে অবস্থান করছেন। তিনি এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা। বলিউড ছেড়েছেন প্রায় বছর দশেক হলো। এখন তার কর্মভূমি হলিউড। সেখানে পায়ের নিচে শক্ত ঘাঁটি গেড়েছেন এ সাবেক বিশ্বসুন্দরী। 

২০১৩ সালে বাবাকে হারান প্রিয়াংকা চোপড়া। তার বাবা ক্যানসারে আক্রান্ত হন। বাবার অনুপস্থিতি এখনো অনুভব করেন অভিনেত্রী। বাবার সঙ্গে প্রিয়াংকা চোপড়ার গভীর সম্পর্ক সবসময়েই ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে। অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলেছেন। এমনকি বাবা অশোক চোপড়ার প্রয়াণের পর তার স্মৃতিতে প্রিয়াংকা হাতে বিশেষ ট্যাটুও করিয়েছিলেন। এই কঠিন সময়ের স্মৃতিচারণা করেছেন প্রিয়াংকার মা মধু চোপড়া।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বাবা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য অশোককে আমেরিকার বস্টনে যেতে হতো। চিকিৎসকরা জানিয়ে দেন, সেরে ওঠার সুযোগ কম। কিন্তু সেই সময়ে বিমানে যাত্রার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তখন চোপড়া পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা হৃত্বিক রোশন ও তার বাবা রাকেশ রোশন। 

মধু চোপড়া বলেন, সেই সময় প্রিয়াংকা হৃত্বিকের সঙ্গে ‘কৃশ’ ছবিটির শুটিং করছিলেন। প্রিয়াংকা খুবই টেনশনে ছিলেন তখন। তিনি বলেন, হৃত্বিক ওকে জিজ্ঞাসা করেন— তুমি কাঁদছ কেন? যাবতীয় বিষয় জানতে পেরে হৃত্বিক ও রাকেশ এগিয়ে আসেন।

প্রিয়াংকার মা বলেন, তার স্বামীর ইচ্ছে ছিল, চিকিৎসা যেন গোপনেই হয়। তাই বিষয়টি আরও বেশি আবেগপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সমস্যার কথা জানতে পেরে যেভাবে রোশন পরিবার তাদের পাশে দাঁড়িয়েছিল, তাতে তিনি কৃতজ্ঞ।

Advertisement

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউড হলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম