Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফিল্মফেয়ার ওটিটিতে সেরা অভিনেতা দিলজিৎ, সেরা অভিনেত্রী কারিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

ফিল্মফেয়ার ওটিটিতে সেরা অভিনেতা দিলজিৎ, সেরা অভিনেত্রী কারিনা

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। রোববার (১ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে তিন বিভাগে ৩৯টি ক্যাটাগরিতে পুরস্কার পান নির্বাচিতরা।

এবারের ওটিটি ফিল্মফেয়ারে হীরামান্ডি, চমকিলা, দ্য রেলওয়ে ম্যান-এর মতো প্রশংসিত কাজগুলোর জয়জয়কার দেখা গেল। এ বছর সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন জনপ্রিয় অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। অন্যদিকে কারিনা কাপুর পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

১৬টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘হীরামন্ডি’। ঠিক তার পরেই রয়েছে ‘গানস অ্যান্ড গুলাবস’। এই সিরিজের পেয়েছে ১২টি পুরস্কার।

জানা যায়, ‘অমর সিং চামকিলা’ ওয়েব ছবিতে কিংবদন্তি গায়ক অমর সিং চামকিলার চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর ‘জানে জানা’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর খান।

একনজরে দেখে নিন তালিকা-

সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান

সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)

সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম ২০০৩)

সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)

সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামাণ্ডি)

সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামাণ্ডি)

সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বনশালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামাণ্ডি)

ফিল্ম ক্যাটাগরি

সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা

সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)

সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)

সেরা অভিনেত্রী: করিনা কাপুর (জানে জান)

সেরা সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (মহারাজ)

সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)

সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)

সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা

সেরা মিউজিক: এআর রহমান (অমর সিং চমকিলা)

ক্রিটিকস ক্যাটাগরি

সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস

সেরা সিনেমা: জানে জান

সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত

সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পাণ্ডে

সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বই মেরি জান)

সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি

Advertisement

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস দিলজিৎ দোসাঞ্ঝ কারিনা কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম