Logo
Logo
×

Advertisement

বিনোদন

মাদক মামলা থেকে খালাস, ২৪ বছর পর দেশে ফিরলেন বলিউড অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পিএম

মাদক মামলা থেকে খালাস, ২৪ বছর পর দেশে ফিরলেন বলিউড অভিনেত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

দুই যুগ পর দেশে ফিরেছেন নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। মাদক মামলার কারণে তিনি দেশে আসতে পারেননি। সেই মামলায় বেকসুর খালাস পেয়েছেন অভিনেত্রী। গতকাল বুধবার দেশে ফিরেছেন মমতা। তিনি কি আবারও অভিনয়েই ফিরবেন? কী বললেন অভিনেত্রী?

দীর্ঘ ২৪ বছর দেশ থেকে দূরে ছিলেন মমতা। তার মাথার ওপর মাদক মামলার অভিযোগ ঝুলছিল। প্রতিটি মুহূর্ত কীভাবে কাটিয়েছেন তিনিই জানেন। বুধবার সেই মমতা কুলকার্নি মাথা উঁচু করে দেশে ফিরলেন। দেশের মাটিতে পা রেখেই আবেগে ভেসেছেন নব্বই দশকের সাড়াজাগানো নায়িকা। অভিনেতা সালমান খান, শাহরুখ খান, আমির খান— তিন খানের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। আবেদনময়ী অভিনেত্রীর প্রতিটি ছবি ব্যবসা সফল হয়েছে।

একের পর এক সফল ছবির নায়িকা হয়েও ২০০০ সালে দেশকে বিদায় জানান মমতা। ২০১৬ সালে  দুই হাজার কোটি টাকার মাদক মামলায় অভিযুক্ত হন তিনি। বিদেশ যাপনের ১৬ বছর পরে ঠানে পুলিশ থানায় তার বিরুদ্ধে অভিযোগ করে। সদ্য সেই মামলার রায় দিলেন বম্বে হাইকোর্ট। বেকসুর খালাস অভিনেত্রী। 

মমতা কুলকার্নি দেশে ফিরে সবার আগে ভিডিওবার্তায় বলিউডকে সম্বোধন করেছেন— ‘আমচি মুম্বাই’ বলে। দেশে ফেরার আনন্দে চোখে পানি। মুখে যুদ্ধজয়ের হাসি। মমতা বলেন, ২৪ বছর পর দেশে ফিরলাম। বিমান থেকে নামার আগে আকাশ থেকে নিজের দেশকে দেখছিলাম। সেই আনন্দ বলে বোঝানোর নয়। তিনি বলেন, ২৪ বছরে অনেকটা বদলেছে নিজের দেশ ও দেশবাসীও। 

সেসব সামলে উঠতে পারবেন মমতা? আবারও কি অভিনয়েই ফিরবেন তিনি? বলিউড কতটা গ্রহণ করবে তাকে? জানার জন্য মমতার পরের ভিডিওবার্তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের।

Advertisement

বলিউড মমতা কুলকার্নি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম