Logo
Logo
×

Advertisement

বিনোদন

দীপিকা-আলিয়াকেও পেছনে ফেললেন তৃপ্তি দিমরি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

দীপিকা-আলিয়াকেও পেছনে ফেললেন তৃপ্তি দিমরি

Advertisement

গত বছর মুক্তি পাওয়া বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে রাতারাতি চর্চায় উঠে আসেন তৃপ্তি দিমরি। এরপর ‘ব্যাড নিউজ’ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ রসায়নেও নজর কাড়েন তিনি। এক পর্যায়ে ন্যাশনাল ক্রাশের তকমাও পেয়ে যান অভিনেত্রী। এবার তৃপ্তির মাথায় জায়গা পেল এক নতুন মুকুট!

দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট।

২০২৪ সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকা দিয়েছে আইএমডিবি। তথ্য অনুযায়ী, দীপিকা পাড়ুকোন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভাটকে পেছনে ফেলে জনপ্রিয়তার সর্বোচ্চ অবস্থানে আছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

আইএমডিবি আরও জানিয়েছে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এ বছর ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন দীপিকা। এছাড়াও ‘লেডি সিংহম’ হিসেবেও নিজের জায়গা ধরে নেন তিনি।

এ ছাড়াও আইএমডিবি-র জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থানে এসেছেন ঈশান খাট্টার। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ খান। চলতি বছরে তার কোনো ছবি মুক্তি না পেলেও এই স্থান দখল করে নিয়েছেন বলিউড কিং।

ঈশান খাট্টা ও শাহরুখ খান।

এ বছর আলোচনার কেন্দ্রে ছিলেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাও। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এই বছর হলিউডে পা রেখেছেন তিনি। ‘মাঙ্কি ম্যান’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের কারণে শিরোনামে রয়েছেব তিনি।

শোভিতার পরেই ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বরিয়া রাই বচ্চন। অষ্টম স্থানে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে আলিয়া ভাট ও দশম স্থানে রয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস।

সামান্থা রুথ প্রভু

Advertisement

তৃপ্তি দিমরি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম