Logo
Logo
×

Advertisement

বিনোদন

আসছে ৪২০-এর ডাবলআপ ৮৪০, জানালেন নির্মাতা ফারুকী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

আসছে ৪২০-এর ডাবলআপ ৮৪০, জানালেন নির্মাতা ফারুকী

Advertisement

ঘটনা ২০০৭ সালের। জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’ আবার ফিরে আসছে টিভিপর্দায়। ঢালিউড নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মাণ করেছিলেন সিরিজটি। ১৭ বছর আগে ফারুকীর লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছিল ‘৪২০’, যা ওই সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আর এ সিরিজে অভিনয় করেই খ্যাতি অর্জন  করেছিলেন অভিনেতা মোশাররফ করিমসহ কয়েক তারকা।

এবার দীর্ঘবিরতি কাটিয়ে ভিন্ন নামে ফের প্রচারে আসতে যাচ্ছে ছবিয়াল প্রোডাকশনের জনপ্রিয় সেই সিরিজ। তবে এবার আর পুরোনো নামে নয়, ‘৮৪০’ নামে ফিরে আসতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সুখবর দিয়েছেন নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি রিলস পোস্ট করেছেন নির্মাতা ফারুকী। সেখানে দেখা গেছে, রাজধানী ঢাকার একটি রাজপথের দৃশ্য। আর জানিয়েছেন, শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় সিরিজটি।

ক্যাপশনে নির্মাতা লিখেছেন— পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ সালে তৈরি হয়েছিল '৪২০'। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে '৪২০'-এর ডাবলআপ '৮৪০'!

Advertisement

ফারুকী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম